somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাঁত মাজার নিয়ম

০৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাঁতে ব্যথা হয় না, বা হয়নি এমন লোক মেলা ভার। তার কারণ খাবারের কণা দাঁতে থেকে যায়, সব সময়ে ভালোভাবে পরিষ্কার করা হয়ে ওঠেনা। এমনকি পরিষ্কার করলেও সব কণা দূর হয় না। সেই কণাগুলি পচে মাড়ির ক্ষতি করে। এজন্য মাড়ি ও দাঁত বাঁচাতে আমরা রোজ দাঁত মেজে পরিষ্কার করি। কিন্তু তার পদ্ধতি ঠিক না হওয়ায় দাঁতের সঠিক সুরক্ষা হয় না। আমি যেটা করি সেটা জানা যাক। দুপুরে খাবার পরে আমি ব্রাশ দিয়ে দাঁত মাজি। আর রাতে খাবার পরে আঙুল দিয়ে মাড়ি ঘসে দাঁত মাজি। এতে দাঁতের সুরক্ষা অনেক বেশি হয়, ফলে দাঁত দীর্ঘকাল ভালো থাকবে। ব্যথা যন্ত্রণা প্রায় থাকবে না। হাতের আঙুল দিয়ে মাড়ি ঘসার সময়ে চার মাড়ির ভিতরে এবং বাইরে মাজতে হবে। রোজই এটা করতে হবে। মনে রাখতে হবে-- হাতের আঙুল হল দাঁতের সবচেয়ে বড় ডাক্তার।
যে ভাবে আমরা ব্রাশ দিয়ে দাঁত মাজি তা একটু পালটে ফেলতে হবে। মাজার পদ্ধতি ভুল হলে, দাঁত পরিষ্কার হলেও মাড়ির ক্ষতি হবে।
প্রথমে হাঁ করে মুখের ভিতর বরাবর দাঁতের উপর দিকটায়(হরাইজন্টাল) ব্রাশ চালিয়ে দাঁতের উপরের দিকটা পরিষ্কার করে নিয়ে, তারপরে দাঁতের পাশের দিক তথা মাড়ির দিকটা(ভার্টিক্যাল) মাজতে হবে। এটাতেই ত্রুটি হয়। পাশের দিক তথা মাড়ির দিকটা মাজতে গিয়েই যত গোল। এখানে হরাইজন্টাল মাজা যাবে না, এখানটায় ভার্টিক্যালি মাজতে হবে।
পদ্ধতিটা হবে-- উপরের মাড়িতে ব্রাশ বসিয়ে তা নিচের দিকে ঘসে খাড়াভাবে নামাতে হবে, কিন্তু সেটা যেন নীচের মাড়িতে গিয়ে কখনও না লাগে, উপরের মাড়ির দাঁত পার হবার পরে ব্রাশ একটু উঁচুতে তুলে নিয়ে ব্রাশ আবারও উপরের মাড়ির গোড়ায় আগের স্থানে ফিরিয়ে আনতে হবে। নীচের মাড়িতে যেন কখনোই ঘসা না লাগে।
ব্রাশ আসলে উপর থেকে নীচ, এবং সেখান থেকে একটু উপরে উঠিয়ে, নীচ থেকে উপরে-- এভাবে উপর-নীচ ↑↓ চক্রাকারে ঘুরতে থাকবে(কিন্তু পাশাপাশি →← বরাবর নয়) ব্রাশ উপর থেকে নীচে খাড়াভাবে নামানোর সময়ে কেবল দাঁতে চাপ পড়বে, কিন্তু ব্রাশ নীচ থেকে উপরে তোলার সময়ে তা দাঁত বা মাড়ি স্পর্শই করবে না। দাঁত মাজার সময়ে মুখ খানিকটা হাঁ করতে তো হবে। মাড়িতে উলটো দিক দিয়ে ঘসা, বা পাশাপাশি ঘসা চলবে না। প্রতিটি মাড়ির দাঁত আলাদা করে মাজতে হবে। এভাবে চার পাটির বাইরেটা প্রত্যেকটিই আলাদা করে মাজতে হবে, ব্রাশ দিয়ে পাটির ভিতরে মাজার দরকার নেই, তাতে মাড়িতে আঘাত লাগবে। ছবিতে দেখুন শুনে হয়তো জটিল বলে মনে হচ্ছে কিন্তু মোটেই জটিল নয়। প্রথমে অভ্যাস করতে কিছুটা সময় লাগবে। নরম ব্রাশ ব্যবহার করতে হবে। এভাবে চললে দীর্ঘকাল দাঁতে কোনও অসুবিধে, বা ব্যথা যন্ত্রণা প্রায় হবে না।
ব্রাশ দিয়ে দাঁত মাজার কালে দাঁতের ময়লা বা কণা ইত্যাদি পরিস্কার করতে গিয়ে মাড়ির ক্ষতি না-হয় সেটা লক্ষ রাখতে হবে। মাড়ির ভিতর বরাবর ঘসলে মাড়ির ক্ষতি হয়, আর সেই ভুল ভাবেই প্রায় সকলে দাঁত মাজেন। এটা না করে সঠিক পদ্ধতিতে দাঁত মাজলে দাঁত ভালো থাকবে। আর মনে রাখতে হবে যে, ডান হাতের আঙুল হল দাঁতের সবচেয়ে বড় ডাক্তার। রোজ অল্প একটু সময় ধরে হাতের আঙুল দিয়ে দাঁত মাজুন, তা হলে আর কোঁ-কোঁ করতে করতে হাতে গাল চেপে ডাক্তারের কাছে দৌড়তে হবে না। ডাক্তার কী করবেন? আপনার ব্যথা কমাবার জন্য ব্যথানাশক ওষুধ দেবেন, ব্যথা কমলে তাঁর সাঁড়াশি তো আছেই!


দাঁত হল সকল সুখের উৎস, সকল দুঃখের মূল, তাই দাঁতের যত্ন নিন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে, দাঁতই আপনাকে তা বুঝিয়ে ছাড়বে।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৫১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×