পত্রিকার একটা নিউজের হেডলাইন "অপরাধের সর্বদলীয় ঐক্যজোট "।
সব দলের নেতারা দল মত নির্বিশেষে অপরাধের সুবিধার্থে এক কাতারে শামিল হয়েছেন । কাধে কাধ মিলিয়েছেন , হাতে হাত রেখেছেন । একে অপরের পাশে আছেন আর গড়েছেন অপরাধের সম্রাজ্য ।
যদি এমন হতো সমাজের কল্যাণে , মানুষের কল্যাণে দল মত নির্বিশেষে সর্বদলীয় জোট । তাহলে হয়তো দেশে একটু হলেও পরিবর্তন আসত ।
ডিজে পার্টি , সুন্দরী প্রতিযোগিতা , উগ্র নাচ- গান , অশ্লীল অনুষ্ঠানে কর্পোরেট প্রতিষ্ঠান গুলো আর্থিক সহযোগিতা করতে অতি উৎসাহী । যার ফলে প্রতিনিয়ত সমাজের নৈতিকতার অবক্ষয় হচ্ছে ।
আমাদের সমাজে কি অদৌ কোন ইতিবাচক পরিবর্তন আসবে ? ভাল কাজে মানুষ কি কখনও এক কাতারে শামিল হবে ? খারাপের জয় যাত্রা কখনও কি একটু সময়ের জন্যও থামানো যাবেনা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

