এসেছে ভাষার মাস।
ভাষার মাসে আমাদের দেশীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিয়েছে “বর্ণমালা” নামক এক আকর্ষণীয় প্যাকেজ।
যাতে আমরা পাব ১০ সেকেন্ড পালস্ এ যে কোন টেলিটক নম্বরে ৩০পয়সা/মিনিট এবং অন্য যে কোন লোকাল অপারটরে ৬০পয়সা/মিনিট, কোন রিচার্জ এর শর্ত নেই। এছাড়াও ১৩০ টাকায় ১ জিবি ইন্টারনেটে থাকছে ১ মাস মেয়াদ।
আর অন্যান্য সুযোগসুবিধা তো থাকছেই!
এই আকর্ষণীয় সিমের মুল্য মাত্র ৫০ টাকা!
টেলিটক এর ওয়েবসাইট ( http://www.teletalk.com.bd ) থেকে পাওয়া নির্দিষ্ট ফরমটি যথাযথভাবে পূরণ করে তা [email protected] তে সংযুক্তি হিসেবে ইমেইল করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। এখানে বলে রাখা ভাল, ফরমটি ওয়ার্ড ফাইলে দেওয়া আছে, সেটি প্রিন্ট করে পূরণ করে স্ক্যান করে সংযুক্তি হিসেবে দেওয়া যেতে পারে। তবে, কাজের সুবিধার্থে তা ওয়ার্ড ফাইলেই পূরণ করে পিডিএফ হিসেবে সংযুক্ত করলেই ভাল হয়।
ইমেইল যথাযথভাবে করা হলে ফরমে উল্লেখিত মোবাইল নম্বরে পরবর্তী মাসে টেলিটক থেকে মেসেজ দিয়ে সিম উত্তোলনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
নির্দিষ্ট দিনে স্টুডেন্ট আইডি কার্ড ও ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে পছন্দকৃত টেলিটক কাস্টমার কেয়ারে গেলেই পাওয়া যাবে “বর্ণমালা”।
এছাড়াও একুশে বইমেলায় টেলিটক এর নিজেস্ব প্যাভিলিয়নে সরাসরি ফরম নিয়ে পূরণ করে জমা দেওয়া যাবে।
আমরা প্রায়শই সহায়ক সিম হিসেবে নিজের রেগুলার সিমের বাইরে আরও একটি সিম ব্যবহার করি। আপাতত সহায়ক সিমটা তো টেলিটক’ই হতে পারে, তাই না? বাকিটা নাহয় পরে ভাবা যাবে।
সবাই টেলিটক ব্যবহারকারী হলে কম খরচে কথা আর ইন্টারনেট ব্যবহারে আমরা তো বটেই, সাথে আমাদের দেশও লাভবান হবে।
জানি টেলিটকের নেট খারাপ, সমস্যা ইত্যাদি নানান সমস্যার কথা অনেকেই বলবেন।
তাদের উদ্দ্যেশে বলি, আপনি হয়ত সমসাময়িক টেলিটক ব্যবহার করেন নি। এখন টেলিটকের নেট অনেক বিস্তৃত, আর নেটওয়ার্ক উন্নতি হচ্ছে সমান্তরালে।
আর আমরা ব্যবহার শুরু করলে আর কোম্পানি লাভের ধারায় থাকলে এগুলো এমনিতেই ভাল হয়ে যাবে............
সব কথার সাকথা, যেখানে কথা বলায় সাশ্রয়, ইন্টারনেট ব্যবহারে সাশ্রয়, আর টাকাটাও পাচ্ছে আমাদের দেশ, সেখানে টেলিটক কেন নয়???
দেশের জন্য তো তেমন কিছুই করতে পারছি না, একটু দেশীয় সিমের বিজ্ঞাপনই নাহয় করি......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





