বন্ধু রুবেল চলেই গেল
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রুবেল, আমার প্রাইমারি স্কুল জীবনের বন্ধু। খুব সম্ভবত থ্রি-ফোর-ফাইভ একসাথে পড়েছিলাম। ও ছিল বাবার একমাত্র ছেলে। ওর একটা বড় বোন ছিল। ওর বাবা সেনাবাহিনীতে চাকরি করার সূত্রে নানান জায়গায় চলাফেরা হয়েছে ওর। অনেক স্কুল কলেজ পরিবর্তন করতেও হয়েছিল। বাবার সেনাবাহিনীর চাকরি থাকলে এমনটা প্রায় সবার ক্ষেত্রেই ঘটে। পরবর্তীতে দেখেছিলাম ওর এক চরম অধঃপতন। মাদকের ভয়াল থাবা ওকে চরমভাবে গ্রাস করেছিল। বাড়িতে গেলেও মাঝে মাঝে দেখা হত কিন্তু কখনও খুব ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলা হত না। আমি জাবিতে ভর্তি হবার কথা সে জানত এবং আমাকে একদিন কথা দিয়েছিল এখানে বেড়াতে আসবে। কিন্তু সে তার কথা রাখল না। কথাটা পূরণ করার আগেই কোন এক অজানা ক্ষোভ বুকে নিয়ে সে আজ সকালে আত্মহত্যা করেছে। আমি যখন ফেসবুকে এই স্টাটাসটা দিচ্ছি তখনও তার জানাযার নামাজ হয়নি, তাকে কবরে রাখাও হয়নি। এটা হয়ত জাস্ট একটু সময়ের ব্যাপার। সময়ের স্রোতে হারিয়ে যাবে বন্ধু রুবেল। কিন্তু তার ব্যাথাটা আমরা কেউ আর জানতে পারব না।
মহাকালের দাঁড়ে বন্ধুর কাছে আমার খোলা চিঠি,
"ক্ষমা করে দিস্ দোস্ত, আমরা তোকে বাঁচাতে পারলাম না।"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন