somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৯ নভেম্বর : ইতিহাসের বুমেরাং

০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৪৭ সালের ২৯ নভেম্বরের একটি সাদাকালো ছবিতে নিজেদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ায় একদল মানুষকে উল্লাস করতে দেখা যাচ্ছে। এর ঠিক ৬৫ বছর পরে একই তারিখে আর একটি রঙিন ছবিতে নিজেদের ভূখণ্ডের রাষ্ট্র হিসেবে স্বীকৃতিতে আর একদল মানুষকে উল্লাস করতে দেখা যাচ্ছে।



এই দুটি ছবি একই এলাকার পরস্পরবিরোধী দু’টি রাষ্ট্র প্রত্যাশী মানুষের রাজনৈতিক জয়ের ছবি। এলাকাটি মধ্যপ্রাচ্যের শতাব্দীব্যাপী অশান্ত এলাকা জেরুজালেম, আর পক্ষ দুটি হলো ইসরায়েল ও ফিলিস্তিন।

১৯৪৭ সালে জাতিসংঘে ব্রিটিশ শাসিত ফিলিস্তিন রাষ্ট্রকে দুইভাগ করে এর একভাগে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর ভোট গ্রহণ করা হয়েছিল। ২৯ নভেম্বরের ওই ভোটে ইসরায়েলের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছিল। এই ভোটে জয়ের পর উল্লসিত ইসরায়েলিদের ওই সাদাকালো ছবিটি তোলা হয়েছিল।

ফিলিস্তিনিরা জাতিসংঘের ওই ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছিল। ক্ষুব্ধ প্রতিবেশি আরবরাষ্ট্রগুলো নব্য ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু তারা হেরে যায়। এরপর আরো কয়েকটি যুদ্ধে হেরে ইসরায়েলের কাছে প্রচুর ভূমি হারায় আরব রাষ্ট্রগুলো।

কিন্তু ৬৫ বছর পরে ইতিহাসের অপর রূপ। ঠিক ১৯৪৭ সালের মতোই ২০১২ সালের ২৯ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে “পর্যবেক্ষক রাষ্ট্রের” মর্যাদা দিতে ভোটাভুটি হয়। এতে বিপুল ভোট পড়ে ফিলিস্তিনিদের পক্ষে।

বেশকিছু রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে আর যুক্তরাষ্ট্র ছাড়া হাতে গোণা কয়েকটি রাষ্ট্রই শুধু এর বিরোধিতা করে।

ফলাফল ফিলিস্তিনিদের জয়। কিন্তু এবার এ ফল প্রত্যাখ্যান করে ইসরায়েল।

ইসরায়েলের অনেক বাসিন্দাই এখন ফিলিস্তিন রাষ্ট্রের অস্থিত্ব¡ স্বীকার নেওয়ার জন্য প্রস্তুত। কারণ নিজেদের সংগ্রামের ইতিহাসই তাদের ফিলিস্তিনিদের সংগ্রামের স্বীকৃতি দিতে উদ্বুদ্ধ করছে।

“ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামের সেরা শিক্ষক আমরাই,” বলেন ইসরায়েলি কলামিস্ট ইটান হেবার। তিনি আরো বলেন, “জায়নবাদী আন্দোলন থেকে তাদের পাঠ নেওয়া উচিত।”

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর একদল শান্তিবাদী ইসরায়েলি তেল আবিব জাদুঘরের কাছে জাতিসংঘের ভোটাভুটিতে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে মিছিল করেছে। ১৯৪৮ সালে এই জাদুঘরের সামনে থেকেই ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল।

এ বিষয়ে অভিজ্ঞ অধিকার আন্দোলনকারী সাবেক ইসরায়েলি আইনপ্রণেতা মোজি রাজ বলেন, “তারিখের এই মিলটি কাকতালীয় নয়। একটি ঐতিহাসিক ভুলকে শুদ্ধ করার লক্ষ্য নিয়েই তারিখটি নির্ধারণ করা হয়েছে। ৬৫ বছর আগে জাতিসংঘ একটি ইহুদি রাষ্ট্র ও একটি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তা হয়নি। আজ ফিলিস্তিন রাষ্ট্র্রের স্বীকৃতির মাধ্যমে আমরা ইতিহাসের সেই দাবী পূরণ করতে যাচ্ছি।”

সূত্র: এনডিটিভি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৭ ঘ.
দৈনিক আমাদের সময় ও দৈনিক আমাদের অর্থনীতি.
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×