অতঃপর সামুর জন্য কি লেখবো তাহা পাওয়া গেলো, যদিও এই পুস্ট আমার ব্লগিং যাত্রা শুরুর জন্য নয় শ্রেফ সামু মামার প্রতি দায়বোধ থেকে লেখা। এই সামু ব্লগ যে কতভাবে আমাকে(শুধু আমাকে নয় আমার মত অসংখ্য নাদাঁন যারা বিভিন্ন আজাইরা বিষয় জানিবার খায়েশ নিয়া ইন্টারনেট আর কম্পু কিবোর্ডের উপর অবিবেচনাপ্রসুত আক্রমন চালান) হেল্পাইছে তার নজির নিয়া সামুতে বিভিন্ন জন পুস্টাইছেন। অতএব ইহা সেই দিক দিয়া সুখপাঠ্য কিছু নহে। তবে দীর্ঘদিন যাবত সামুর নিয়মিত পাঠক হয়েও যখন সামুর বিভিন্ন বিজ্ঞ ব্লগারের উপস্থিতিতে নিজের পুস্টানোর কোনো বিষয় যখন বাটি চালান মারিয়াও পাইনা তখন দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে ধৈর্যের বাধ ভাঙিয়া ই বাধ ভাঙার আওয়াজ দেওয়ার চেস্টার ফল এই পুস্ট। যাই হোক সামু মামুর বোলগাররা আমাকে অনেক ভাবে সহায়তা করেছেন তার জন্য তাদেরকে আমার এই সনির্বন্ধ পুস্টখানা উৎসর্গ করলাম। সামু মামার সহযোগিতায় একখান ডিজিটাল ক্যামেরা(Canon IXUS 95IS) সফলভাবে কিনতে সক্ষম হয়েছি। ইহা ব্যতীত আমি একজন ভ্রমনপাগল লোক কিন্তু ভ্রমন সার্থক করিতে সামু মামার অবদান অনস্বীকার্য। যার ফলস্বরূপ সামুতে আসিতেছে…(যা সামুর অর্জন বলিয়া গন্য হইবে)আমার কতিপয় ভ্রমনবিষয়ক প্যাচাঁল ও ছবি যদিও ছবি তোলার হাত একদম ই কাচা। এমনকি এই ছবি তোলা বিষয়ক জ্ঞানের অধিকাংশ সামুর থেকে শেখা। তদুপরি সামুর কাছ থেকে যেটা পেয়েছি তা হল মেটাল গান শোনা ও বোঝার চেস্টা করার ইচ্ছা এক্ষেত্রে ব্লগার কালিদাস ভাই, তাসবির ভাই, এদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। আমি একজন সিনেমাখোর তাতে কোনো সন্দেহ নেই…হলিউডের সাথে পিরিত সেই এক যুগ আগে ক্লাস এইটে থাকতে টম হ্যাংস এর বিগ(BIG) ছবির মাধ্যমে।এরপর দীর্ঘ পথচলায় অনেক মুভি হলিউড, ইতালীয়, ইরানি, চায়নিজ, ব্রাজিলীয়, মেক্সিকান প্রায় সব ধরনের মুভির স্বাদ নেয়া হয়েছে। তাই সামুর মুভি রিভিউ যে কতটা ভাল লাগে তা আর বলার অপেক্ষা রাখেনা।মুভি আর মিউজিক এর ক্ষেত্রে বরাবর ই আমি সর্বভূক।যদিও কখনো কখনো কিছু কিছু জিনিস দেখে বা শুনে মনে হয় আমার মগজের উপর আমি নির্যাতন চালাইতেছি তন্মধ্যে র্যা প মিউজিক, বাংলা রিমিক্স, হাল আমলের বালাম, হৃদয় খান ওহ অসহ্য। সামুতে বিচরণের সুত্রে কতিপয় রাজাকার, ছাত্রলীগ ও শিবির এবং আস্তিক নাস্তিকের ব্লগ দেখিতে পাওয়া যায় যা আমার পাঠ করা হয়নি তবুও মতামতের কচলাকচলিতে যথার্থ সত্য পাওয়ার জন্য সামু হয়ে উঠেছে এক নির্ভরযোগ্য সূত্র।জয় হোক এই অগ্রযাত্রার সেই শুভ কামনায় এবং সকল ব্লগারদের সাথে মতামত বিনিময়ের সুপ্ত কামনা নিয়ে এই আতেলিয় কথোপকথনের ইতি।
অতঃপর আরও একজন নবীন ব্লগারের আওয়াজ এবং সামুকথন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।