অন্য প্রেমিকাকে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবর্তহীন সময়ে অন্য প্রেমিকাকে নিষ্পলক হতে দেখেছি,
আবর্তহীন সময়ে থমকে যেতে দেখেছি ঘোর অন্ধকারে।
দেয়ালে ছেয়ে গেছে বিজ্ঞাপন-
একটি সবুজ সকাল কিনবো বলে
আমার হৃদয়কে বিক্রি করবো ভালোবাসার দামে।
চাল নেই চুলো নেই তাকে
কখনো হেরে যেতে দেখেছো?
তাম্রলিপিতে নিজের নাম মুছে লিখেছো কি কখনো প্রায়শ্চিত্ত?
যাক সে কথা-
আমার দশরথের ঘোড়া নেই,
নেই সামান্ত সাম্রাজ্যবাইজেন্টাইন অথবা মুঘল;
আমার নেই সুপ্রাচীর ঘেরা হীরকের মীনার ।
শুধু চেয়ে দেখো, করবো কাকে দান আমি এ খন্ড হৃদয় ইতস্তত ভাঙনশীল আমার স্বপ্নাকাঙ্ক্ষা?
ব্রজবুলি ভুপেন বলেছিলঃ
পৃথিবীর পথে হেঁটে হেঁটে হারিয়ে যাবো একদিন,
আমাকে খুঁজে পাবে না কেউ।
অথচ কার এতো দায় পড়েছে বলো?
কার এতোটা অর্তনাদ?
নতুন পাতায় মলাট বানিয়েছি,
লিখেছি পদ্মপাতায় নাম-
সময় পেলে আমার নামের অক্ষরগুলো মুছে দিও
মুছে দিও, ভুলে যাবার অবসরে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন