একজন লেখকের সারা জীবনের সাধনার ব্যাপার হতে পারে নিজস্ব ভাষা সৃষ্টি। পরে ইতিহাস তাকে নিয়ে বলে অমুক ঘরানার ভাষা। বাংলাদেশে এ সময়ে যারা গদ্য লেখেন তাদের মধ্যে সলিমুল্ললাহ খানের গদ্যভাষা নতুন, সমৃদ্ধশালী, এবং শ্লেলষের ক্ষেত্রে বিশেষ কর্াযকরী বলে মনে হয়। সলিমুল্ললাহ খানের প্রথম বই একটি কবিতার বই।'এক আকাশের স্বপ্ন' বইটির নাম। এরপর 'বাংলাদেশ:বর্তমান জাতীয় অবস্থার চালচিত্র'। অধ্যাপক আব্দুর রাজ্জাকের বক্তৃতার ওপর ভিত্তি করে বইটি লেখা। যদিও তরুন সুলভ গতি বইটিতে বিদ্যমান। তবু বইটির ভাষা আজকের সলিমের মত সমৃদ্ধ ছিলনা। তখন আমি আর সলিমের অনুজ সাদাত মিলে'প্রতি বুদ্ধিজীবি' বলে একটা ছোট কাগজ করছি। তখন তিনি আমেরিকা প্রবাসী। সেই সময় তিনটি গদ্য আমাদের হস্তগত হয়।' কবি সাবদার ছিদ্দিকী'র কবিতার ওপর একটি গদ্য। 'কবিতা চাকমার কবিতার ওপর একটি গদ্য' এবং'বাংলাগদ্যে অর্থশাস্ত্র কিংবা কি আনন্দ পাও সন্তান ধারনে' এটা ছিল শ্রী অমর্ত্য সেনের বাংলায় অর্থশাস্ত্র লেখার ওপর দৃষ্টিপাত। বক্তব্যর ভিন্নতা থাকতে পারে কিন্তু সলিমুললাহ খানের গদ্যভাষার প্রতি আমার একটা ভক্তি তৈরী হল। আমি দেখলাম তার ভাষা গতানুগতিক বাংলাভাষা নয়। আমাদের লোকজ শব্দাবলী তার লেখায় উকিঝুকি মারে। এর পর তাকে পেলাম'জাক লাকা ইনস্টিটিউটে'। এবং আহমদ ছফা রাষ্ট্রসভা কর্তৃক প্রকাশিত রাষ্টসভা পত্রমালাতে। বিছিন্নভাবে তার আরো কিছু গদ্য এবং দুটি বই। 'প্ললাতোন' ও'জাক লাকা বিদ্যালয়'। তবে বার বার তার অনেক বড় গদ্যর বই কামনা করি। ইতিমধ্যে আরো অনেকেই এই গদ্যভাষায় লেখার চেষ্টা করছেন। তবে কালই বলবে এই গদ্যভাষা স্থায়ী হবে কিনা। তবে হা এটা অন্যরকম সত্য কিন্তু একেবারে নতুন নয়। বাংলাসাহিত্যে হরপ্রাসাদ শাস্ত্রী প্রমুখেরা যে লোকজ ভাষার অনুষঙ্গে খাটি বাংলাভাষার কথা বলেছিলেন তারি একটা অনুষঙ্গ। আপনাদের কি মনে হয়।
সলিমুললাহ খানের গদ্যভাষা এবং তৎসংক্রান্ত কিছু স্মৃতি কথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৬ ভোর ৫:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন
//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//
নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৭

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।