কত কথাইতো বলেছিলে তুমি
একবার ঘুরে আসতে চেয়েছিলে সমুদ্র
আবার বলেছিলে চলো ঘুরে আসি পাহাড়
আমি নিয়ন্ত্রিত রবোদের মত শুনে যাই।
তার পর আসে সেই শূণ্য দুপুর
যখন আমার আত্মহত্যার স্বাদ জাগে
কতবার তুমি আত্মহত্যাকে বলেছিলে রোমান্টিকতা
কান্নাকে বলেছিলে ন্যকামি
মধ্যরাতে যখন তারাদের দেখে একবার কেদেছিলাম
মহাজাগতিক নিঃসঙ্গতায়
বলেছিলে তোমার বুকের ওমে ভুলিয়ে দিতে পারো
তুমি সব নিঃসঙ্গতা।
এর পর সেই আমি কত বার সমুদ্রে পর্বতে
খোলা আকাশের নীচে...
কোথাও আর পড়ে নেই তোমার কোনো চিহ্ন
কথা বলা যায় কথা থাকেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



