পতিতা পল্লী নিয়ে অনেক উপন্যাস রচিত হয়েছে বিশ্বসাহিত্যে। আবার অনেকের লেখার ভেতর চলে এসেছে পতিতারা। গত শতাব্দীতে প্রায় আধুনিক লেখকেরা তাদের নিয়ে আগ্রহ দেখিয়েছেন। কিন্তু রাশিয়ান লেখক আলেকজান্দার কুপরিন এই উপন্যাসটি লেখেন ইয়ামা নামের মস্কোর এক পতিতা পল্লীকে কেন্দ্র করে। তিনি দেখান যে কি ভাবে রাষ্ট্রের হাতে ধৃত হয়ে মেয়েরা শরীর বেচতে আসে। এ উপন্যাসে নায়িকা সুফিয়া! প্রায় দার্শনিক ধরনের মানুষ। আসলে অভাব প্রতিটি মানুষকে দার্শনিক করে তোলে। সে ষড়যন্ত্রের শিকার হয়ে এই পতিতাপল্লীতে নাম লেখায়। তার কাছে পিতা পুত্র আসে একের পর এক । কিন্তু সে কাউকে বলেনা। প্রতি সপ্তাহে তাদের শরীর পরীক্ষা করা হয়। শরীরে সিফিলিস নিয়ে সে লুকিয়ে থাকে। যেহেতু সে ওখানে সবার ছেয়ে সুন্দরী তাই সবাই তাকে পেতে চায়। স্কুলের ছাত্র থেকে জেনারেল পর্যন্ত সবাই। সে অনেক টা বিপ্লবী ধরনের । তার ভেতর জেগে উঠে শ্রেনী শত্রু খতমের বাসনা। সে অন্য মেয়েদেরকেও তার দলে টানতে থাকে। ভাবুনতো একবার এক জেনারেল তার কাছ থেকে সিফিলিসের জীবানু সংগ্রহ করে ছড়িয়ে দিচ্ছে তার পরিবারে। এ ভাবে গোটা সমাজে ছড়িয়ে পড়ছে সিফিলিস। ঐ সময়
যার কোনো ওষুধই আবিস্কার হয়নি। বইটি পড়তে পড়তে আপনি তাকে সমর্থন করবেন। এবং মারাত্মক এক ভয়ে কুকড়ে যাবেন। এর পর ইউনিভার্সিটির এক ছাত্রের সাথে তার মন বিনিময়। ভাল লাগবে আশা করি।
আলেকজান্দার কুপরিনের অন্যরকম উপন্যাস'ইয়ামা দ্য হেল হোল'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।