'ইল পোস্তিনো' অথবা 'নেরুদা'স পোস্টম্যান' অথবা 'দ্য পোস্টম্যান'
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আন্তনিও স্কারমেতা চিলির সাম্প্রতিক নামডাক হওয়া ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম । তার উপন্যাসের অন্যতম উপাদান মাটি সংলগ্ন মানুষদের প্রেমের এমন বয়ান, যার ভেতর পাওয়া যায় সেই অঞ্চলের হাওয়ার সোঁদা গন্ধ আর মাটিময় আন্তরিকতা।
এ উপন্যাসটা এমন একজন মানুষকে নিয়ে যিনি পোষ্টম্যান। তাও মাত্র একজন মানুষের চিঠি তাকে বহন করতে হয়। প্রথম যখন উনি চাকরিটা পান, মনে মনে ভাবেন কী এমন কাজ মাত্র একজন মানুষের ডাক সদর থেকে সামান্য দূরে এই পাহাড়ী টিলাটায় নিয়ে আসা। কিন্তু কাজে নেমে বুঝতে পারেন তিনি এমন একজন মানুষের কাজ করেন যিনি নিজেই আস্ত এক জগত। নাম তার পাবলো নেরুদা। এই সেই কবি যার লেখা কবিতা চিলির মানুষদের মুখে মুখে। যে কোন অজুহাতে মানুষ তার কবিতা সুর করে পড়তে পারে চিলিতে। আমাদের যেমন রবীন্দ্রনাথ। সুখে দুখে অভিমানে বিদ্রোহে সব অবস্থাকে যিনি ধরে রাখেন নিজের কবিতায়।
কাছেই একটা সরাইখানার এক ওয়েটার মহিলার প্রেমে পড়ে পোষ্টম্যান। কিন্তু তিনি যে অযোগ্য। কীভাবে পৌছাবেন এই সুন্দরীর কাছে। একদিন নেরুদাকে ভয়ে ভয়ে বলেন এ কথা। নেরুদা সহ একদিন খেতে আসেন এই সরাইখানায়। নেরুদাকে কেন্দ্র করেই মুলত গড়ে উঠে এই প্রেম কাহিনী। মেয়েটার মা মেয়ের তোরঙ্গে একদিন আবিস্কার করেন পোষ্টম্যানের দেয়া নেরুদার কিছু কবিতা। মহিলা আর্তনাদ করে উঠল কেননা তারও সর্বনাশ করেছিল এক মিনশে নেরুদার কবিতা উপহার দিয়ে। কি যেন আছে এই কবিতা গুলোতে, নেশা ধরায়। তার একই অসুখে তার মেয়ে কুপোকাত । মেয়েকে ডেকে তিনি উপদেশ দেন। নেরুদার কবিতা যেন না পড়ে কেননা এই হতচ্ছাড়া কবিতা গুলোইতো তারও সর্বনাশ করেছিল একদা। কিন্তু ততক্ষনে মেয়ের মুখে মুখে গাওয়া হচ্ছে নেরুদা কবিতা। এবং যা একটি সফল প্রেমে এসে শেষ হয়। অদ্ভুদ ভালালাগা এ উপন্যাসটিতে এর পাশাপাশি উঠে এসেছে নেরুদার নির্বাসনকাল থেকে শুরু করে চিলির এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমকাল । এ উপন্যাসটি একটি চমৎকার চলচ্চিত্র হয়েছে তার নাম দি পোষ্টম্যান। পড়ার সাথে সাথেই প্রিয় বইয়ের তালিকায় স্থান করে নেবার চমৎকার ক্ষমতা আছে স্কারমেতার লেখায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন