এক জাহানের সুখ স্বস্তি
=========================
দোজাহানের অশেষ নেকি হাসিল করা হইলো না
আমার, পকেটের কড়ি সকল কানা
মসজিদে একখন্ড জমি দিয়েছিলেন আমার নানা
আমি এগুতে পারিনা, জমি নাই ,
সেই পন্থা আমার নাই জানা
এক জনমের রহস্য বিস্ময়ের দঁড়িগন আমাকে বাঁধেন
আমার মা নামাজ পড়েন আর
সংসারের সুখ শান্তির জন্য কাঁদেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




