যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে শাহবাগসহ সারাদেশে গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এদিকে যুদ্ধাপরাধী খুনি রাজাকার চক্রও বসে নেই। জটিকা আক্রমন করে ব্যাপক ধ্বংশাত্ম কর্মকান্ড চালিয়ে যাচেছ। পুলিশের উপর সরাসরি আক্রমনসহ যানবাহন ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তারা ভাড়াটে লোক ও মিডিয়াকে দিয়ে অপকৌশলে বিভিন্ন কুৎসা রটাচ্ছে।আমরা জানি, মূলত যুদ্ধারপাধীরা্ই এদেশে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে সাম্প্রদায়িক রাজনীতি আমদানী করেছে। যুদ্ধাপরাধীদের নেতৃত্বে জামাত-শিবিরসহ সাম্প্রাদায়িক রাজনীতিক চক্র তৈরী হয়েছে। শুরু থেকে এরা বাংগালী জাতিসত্তা ও সংস্কৃতিকে ধ্বংশ করার জন্য খুন-সন্ত্রাসী-দালালী ও ধর্মব্যবসার মত ঘৃন্য কর্মকান্ড করে আসছে। আর এসব কাজে এদের অর্থায়ন করছে তাদের প্রতিষ্ঠিত কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। অর্থনৈতিক বিশ্লষকগণ বলছেন দেশে সাম্প্রদায়িক-জঙ্গীবাদী অর্থের পরিমান কয়েক হাজার কোটি টাকা। তাই কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি হলেই এদের স্বাধীণতা বিরোধী কার্যক্রম বন্ধ হবে না্। এ কারনেই শাহবাগসহ সারাদেশ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীর সাথে আরো কিছু দাবী স্পষ্ঠ ও তীব্রতর হচ্ছে।
১. মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি - যারা খুন-ধর্ষনসহ দেশবিরোধী কার্যক্রম করেছে বা করছে এরাই যুদ্ধাপরাধী, এদের ফাঁসি চাই।
২. জামাত-শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
৩. জামাত-শিবিরের আশ্রয়-প্রশ্রয়দানকারীদের জাতীয় শক্র হিসেবে চিহিৃত করতে হবে এবং বর্জন করতে হবে।
৪. জামাত-শিবিরের অর্থায়নকারী প্রতিষ্ঠান ইসলামী বাংক,ইবনে সিনা,রেটিনাসহ সকল প্রতিষ্ঠাস বাজেআপ্ত করতে হবে।
৫.জামাত-শিবিরসহ সাম্প্রদায়িক ও গণবিরোধী প্রচার মাধ্যম সংগ্রাম পত্রিকা,সোনার বাংলা পত্রিকা, তাদের সমর্থনকারী আমার দেশ পত্রিকাসহ সকল পত্রিকা নিষিদ্ধ করতে হবে। দিগন্ত টেলিভিশন এবং তাদের সমর্থনকারী অন্যান্য টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করতে হবে।
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।