somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন সাজিয়ে, জীবন হারিয়ে….

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গান শুনলে লেখাপড়া নষ্ট হয়, তাই অনেক বছর আমাদের বাসায় গান শোনা নিষেধ ছিল। আমার ক্লাস টু থেকে ক্লাস এইট, প্রায় ৭ বছর। বাসায় একটা “টুইনওয়ান” ছিল, ওই বছরগুলো বাজানো হয়নি।

ক্লাস নাইনে ওঠার পর স্কুলের বন্ধুরা একে অন্যের বাসায় ছুটির দিনে দুপুরে খাওয়া আর বিকেলে খেলার নামে একে অন্যের বাসায় যাওয়া শুরু হলে, আমার বাসায় যেদিন বন্ধুরা এলো, ভয়ে ভয়ে প্লাস্টিকে মোড়ানো টুইনওয়ান টা বের করলাম, উদ্দেশ্য বন্ধুদের আনা ক্যাসেট বাজাব। অনেক ভয় আর উত্তেজনা নিয়ে বাইরে যেন আওয়াজ না যায় সেভাবে গান বাজালাম আমরা। পুরনো টুইনওয়ান মনে হলো নতুন জীবন দিল একটা!

আমার আব্বার খুব নিয়মতান্ত্রিক জীবনযাপন। রাত ১০ টায় খেয়ে ১১ টায় ঘুমিয়ে যেতেন, আর আমি রাত বারটায় বন্ধুদের কাছ থেকে আনা ক্যাসেট বের করে আস্তে আস্তে শুনতাম। পুরনো ক্যাসেট প্লেয়ার, মাঝে মাঝেই সাউন্ড হঠাৎ বেড়ে যেত আবার কমে যেত, তাই সতর্ক থাকতে হতো। গান শুনে ঘুমাতে যেতাম। এক ফাঁকে কিনলাম আইওয়া ওয়াকম্যান। স্কুলে বা কোচিং থেকে প্রায়ই হেঁটে বাসায় আসতাম এক জোড়া পেনসিল ব্যাটারির টাকা জোগাড় করতে। জীবন ছিল এই কষ্টে!

ক্লাস টেনে ওঠার পর বিভিন্ন ঘটনা ঘটিয়ে একটা আইওয়া (AIWA) ডিস্ক চেঞ্জার ডেক সেট কিনে ফেললাম। সিডি বা ক্যাসেট অটোমেটিক পাল্টায়, টাইমার দিয়ে বন্ধ করা যায়। আবারো জীবন পেলাম মনে হলো। ততোদিনে নিজের ক্যাসেটের একটা ভাল সংগ্রহ হচ্ছে, নিউমার্কেট এর “ইউসুফ” আর রেইনবো এর কবীর ভাই এর বদৌলতে! জীবন তখন পরিপূর্ণ লাগতো!

এরপর এলো কম্পিউটার, ৯৮ তে কিনলাম ৬.৪ গিগাবিট হার্ডডিস্ক, যার ৩ জিবি ছিল “এমপিথ্রি”। ১৯৯৪ থেকে ২০০৯, এই পনেরো বছর খুব কম রাতই ছিল গান না বাজিয়ে ঘুমিয়েছি। ডেকসেট নষ্ট, আর কম্পিউটার এ গান আর অপশনের বদান্যতায় ক্যাসেট গুলো অযত্নে থাকতে লাগলো। TDK, Sony, BKSF, Maxell ব্রান্ডের ৬০/৯০ মিনিটের নরমাল, ক্রোম, মেটাল ক্যাসেটগুলো পড়ে থাকত এক কোনায়। শোনা হতোনা, তবু ছিল, আজো মনে আছে, প্রায় ১৪৭৩ টা ক্যাসেট! ২০০৯ এ বাড়ী বদলে কিভাবে যেন ক্যাসেটগুলো হারিয়ে গেল। খারাপ লেগেছিল, কিন্ত সত্যি কথা গায়ে লাগেনি, কেননা কম্পিউটার বদল হয়েছে, গান বেড়েছে। এমপিথ্রি প্লেয়ারো ছিল।

সংসার সাজালাম, সংসার বড় হলো। প্রথমে ছেলে ঘুমাতে পারেনা তাই রাতে গান শোনা বন্ধ, এরপর জোরে গান শোনা বন্ধ করলাম নিজেই। আস্তে আস্তে শুনতে শুনতে শুধু নিজের জন্য রাতে গান শুনতাম ভুলেই গিয়েছিলাম। ঘর সজ্জার অংশ হিসেবে বেডরুম থেকে একসময় কম্পিউটারও বিদায় নিল। বাসা ওয়াইফাই করেছি আগেই, টিভিতে ইউটিউব এ গান শুনি মাঝে মাঝে। গান-বাজনা করি বলে গান তোলার জন্য গান শুনেছি, শুধু শুনতে ভুলেই গিয়েছিলাম। অফিস যেতে আসতে গাড়ীতে গান বাজাই, প্রায়ই যানজটে বসে মোবাইলে ফেসবুকে ডুবে যেয়ে কানে গান আসেনা।

একসময় মনে হতো, চাকরী করে টাকা হবে, নিজের মত করে গান শুনব, যত আওয়াজ ইচ্ছা বাড়িয়ে। আগে সব ঠিকঠাক সাজিয়ে নেই! এরপর হবে!

এখন আমার বাড়ীতে বোস (BOSE), গাড়ীতে কেনউড (Kenwood), ড্রয়ারে আইপড শাফল পড়ে আছে, তবু জীবনটা সুন্দর করে সাজাতে যেয়ে মনে হয় জীবনটাকেই হারিয়ে ফেলেছি!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

×