অরণ্য পেরিয়ে পাহাড়ের ওপাশটায় পরে থাকে এক নিথর দেহ,
কেউ যায়নি সেখানে,ছুঁয়ে দেখেনি তাকে,
কেউ জানেনা সেখানে প্রাণের স্পন্দন এখনও অবশিষ্ট আছে কিনা।
নামপরিচয়হীন সেই যুবক অপেক্ষা করে নিশ্চিত মৃত্যুর।
যান্ত্রিক শহরের কোলাহলে ব্যস্ত থাকা কেউ জানেনা,
একদিন সেই যুবকেরও সুখের সময় ছিল,
স্বপ্নাবিষ্ট চোখে সেও একদিন আকাশ দেখত,
হয়তো কোন এক বলনাচের আসরে সেও প্রেমে পরেছিল,
ভাল লেগেছিল নীল চোখের সেই কিশোরীকে,
তারপর অনেকটা পথ পেরিয়ে কোন এক শীতের সকালে
ভীত ঠোঁটে ছুঁয়েছিল সেই কিশোরীর গোলাপী অধর।
অতঃপর ভাগ্যের কাছে পরাজিত হয় সে,হারায় সব।
আর মৃত্যুর কাছে অর্থহীন হয় সবটা জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


