ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ
ঐ খানেতে বাস করে কানা বগীর ছা.
ও বগী তুই খাস কি পান্তা ভাত চাস কি
পান্তা আমি খাইনা পুটি মাছ পাইনা.............
হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটু শিং.
তারা হাট্টিমাটিম টিম।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাটু জল থাকে
পার হয়ে যায় গরু পার হয় গাড়ি
দুই ধার উচুঁ তার ঢালু তার পাড়ি।
বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা
বউ সাজঁবে কালকে
চড়বে সোনার পালকে
টুইংকেল টুইংকেল লিটল ষ্টার
হাও আই ওয়ান্ডার হু ইউ আর....................................
সফদার ডাক্তার মাথা ভরা টাক তার
খিদে পেলে পানি খায় চিবিয়ে..
আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই।
বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা
বাবুই পাখিরে ডেকে বলিছে চড়াই
কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



