somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ইংল্যান্ডবেলা-2

১৬ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব


ইংল্যান্ডে হুট করে কাজ পাওয়া সহজ নয়। অনেক কাগজ পত্র দরকার হয়। কাজ পেতে যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা হলো ন্যাশনাল ইনসুরেনস নাম্বার সংক্ষেপে এন আই নাম্বার। এন আই নাম্বারের জন্য ইন্টারভিউ দিতে হয় এবং ইন্টারভিউর ডেট পাওয়া ও সহজ নয়। কয়েকদিন একনাগারে ফোন করতে থাকলাম। একদিন পেয়েও গেলাম ইন্টারভিউর ডেট। একমাস পরের একটা ডেট দেয়া হয়েছে। এরই মধ্যে একটা সি ভি তৈরী করে বিভিন্ন সুপার মাকেটগুলোতে ড্রপ করতে থাকলাম। রিপ্লাই পেলেই ইন্টারভিউ দেই কিন্তু এন আই নাম্বার আর এক্সপেরিয়েনস এর অভাবে জব মেলে না। স্টুডেন্ট বলে ফুলটাইম জব কেউ দেবে না। স্টুডেন্টদের 20 ঘন্টার বেশী জব করার পারমিশান নেই। সেক্ষেত্রে অনেক স্টুডেন্টই দু তিনটা পাট টাইম জব করে ভিন্ন ভিন্ন অগানাইজেশন এ।

এন আই ইন্টারভিউ যেদিন দিলাম সেদিন লন্ডনে আমার তিন মাস পূণ হয়েছে। একোমোডেশন এবং কনভেনস দিতে দিতে দেশ থেকে আনা টাকা পয়সা সব শেষের পথে। খুব হতাশ হয়ে পড়েছি। এই সময় আমার এক বন্ধু পরামশ দিলো ইন্ডিয়ান রেষ্টুরেন্ট এ কাজ খুজতে। ইষ্ট লন্ডনে প্রচুর জব সেন্টার আছে যেখানে 20 পাউন্ড ফি দিয়ে রেষ্টুরেন্টের কাজ নেয়া যায়। রেষ্টুরেন্টের মালিকরা বেশীর ভাগই বাঙ্গালী সিলেটি এবং অশিক্ষিত। খুব খটায় বেতন কম দেয় আর খুব বাজে ব্যবহার করে। এইসব কারণে বেশীরভাগ স্টুডেন্ট এই কাজে আগ্রহী হয়না।
কিন্তু আমারতো আর পথ নেই ।
জব সেন্টার থেকে 20 পাউন্ডের বিনিময়ে একটা ওয়েটার এর জব পাওয়া গেলো।লন্ডন থেকে 30-35 মাইল দূরে।পরের দিন থেকেই জয়েন করতে হবে। নতুন বলে বেতনও কম সাথে থাকা খাওয়া ফ্রি।
পরের দিন ছোট একটা লাগেজে নিত্যপ্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে রওনা দিলাম। ন্যাশনাল রেলের ওয়ান ওয়ে টিকেট কাটার পর দেখি আমার পকেটে 17 পাউন্ড অবশিষ্ট আছে।

লন্ডনে এই আমার শেষ সম্বল।

চলবে..........................
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×