somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনগন হরতালের মত কর্মসূচী মেনে নিবেনা! প্রয়োজনে হরতালের বিরুদ্ধে কঠোর কর্মসূচী দেবে!

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত বেশ কিছুদিন থেকে হরতাল-অবরোধ, নৈরাজ্য-সহিংসতা-ভাঙচুর আর জ্বালাও-পোড়াও ইত্যাকার জাতিবিধ্বংসী কাজকর্ম ক্যান্সারের মতো সম্প্রসারিত হয়েছে দেশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের কয়েক চিহ্নিত যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় এনে বিচার শুরুর পর থেকেই মূলত এ নৈরাজ্যের সৃষ্টি। বিচার হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানসম্মত ত বটেই, বলা যায় এর মান আরও উঁচুতে। কারণ বিশ্বের কোন দেশে ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই; শুধু বাংলাদেশে সে সুযোগ আছে। এই ইস্যুটির সঙ্গে পরবর্তীতে যুক্ত হয় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের তত্ত্বাবধায়ক ইস্যুটি | জামায়াত-শিবির সেই ট্রাইব্যুনাল ও তার রায়কে কেন্দ্র করে যে তান্দব চালাচ্ছে কিছুদিন থেকে, যখন-তখন হরতাল দিয়ে যেভাবে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে তা কারও কাছে প্রত্যাশিত হতে পারে না। আইনের মোকাবেলা আইনের মাধ্যমে না করে হরতাল-সহিংসতা আর মানুষ হত্যার মাধ্যমে করতে গিয়ে তারা দেশের অর্থনৈতিক ভিত্তিসহ সার্বিক অগ্রগতির চাকাকে যে কিভাবে মন্থর করে দিয়েছে, তা তারা না বুঝলেও প্রতিটি সচেতন মানুষ আজ এ নিয়ে উদ্বিগ্ন ও দুর্ভাবনাগ্রস্ত। হরতালের কারণে সন্ত্রাসী হামলা আর নাশকতার আশঙ্কায় ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য চালু রাখতে পারেন না। ট্রেন চললেও চলে না দূরপাল্লার বাস-ট্রাক। ফলে ব্যাপকভাবে বিঘিœত হয় মালামাল পরিবহন, যা পণ্যমূল্য তথা সার্বিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই এই সর্বনাশা ‘খেলা’ বন্ধ করার তাগিদ এখন সবার মধ্যে আগের চেয়ে অনেক তীব্র। জনগণ এখন বুঝতে পেরেছে হরতাল তাদের কোন উপকারে আসে না। তাই জনগণ ও ব্যবসায়ীরা ইতোমধ্যেই হরতাল প্রতিহত করতে শুরু করেছে। এই ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে তারা যে কঠিন সঙ্কল্পে স্থিত, তার সঙ্গে শান্তিপ্রিয় ও উন্নয়ন-প্রত্যাশী প্রতিটি মানুষের শুভেচ্ছা এবং একাত্মতা থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা-প্রতিরোধ ব্যাপকভিত্তিক ও সুসমন্বিত হলে জাতিস্বার্থবিরোধী কোন অপশক্তিই আগামীতে সন্ত্রাস-নৈরাজ্য-সহিংসতার বিস্তার ঘটাতে সাহসী হবে না বলে আশা করা যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×