somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্টে অভ্যন্তরীণ ও আন্তজার্তিক সন্ত্রাস দমনে দৃঢ়তার পরিচয় দিয়েছে বাংলাদেশ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অভ্যন্তরীণও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকার দৃঢ়তার পরিচয় দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০১২-তে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের এই প্রশংসা করা হয়েছে। এতে বলা হয়, সরকারের সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের কারণে বাংলাদেশ বহুজাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর স্বর্গভূমিতে পরিণত হতে পারেনি। গত ৩০ মে প্রকাশকরা বার্ষিক প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ এবংপররাষ্ট্রনীতি আঞ্চলিক দেশগুলো, বিশেষ করে ভারত দ্বারা প্রভাবিত। অতীতে দেখা গেছে, বাংলাদেশ ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার সুযোগ দিত। কিন্তু বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে আঞ্চলিক সহযোগিতা জোরদারে সদিচ্ছা দেখিয়েছে। গত বছর বাংলাদেশে একটি আইন প্রণয়ন করা হয়, যার ফলে সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতার পথ আরও সুগম হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ অংশের শুরুতে একটি সারমর্ম দেওয়া হয়। এরপর আইন প্রণয়ন, আইনের প্রয়োগ ও সীমান্ত নিরাপত্তা, জঙ্গি অর্থায়ন রোধ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং উগ্র ও চরমপন্থি সহিংসতা দমনে ২০১২ সালে বাংলাদেশের প্রশংসা করা হয়। এতে বলা হয়, সরকারের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের ফলে বহুজাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পক্ষে বাংলাদেশে তৎপরতা চালানো বা নিরাপদ ঘাঁটি গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। আর্থিক অপরাধ, সন্ত্রাসীদের অর্থায়নের বিষয়ে তদন্ত এবং অন্যান্য দেশের সঙ্গে তথ্য আদান-প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ বেশ কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×