বাংলাদেশকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করতে খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখা এখন সকলের রাজনৈতিক কর্তব্য। রাজাকারী রাজনীতির কবল থেকে মুক্ত হতে চাইলে দেশের সকল মানুষকে ঐকবদ্ধভাবে বিএনপি-জামায়াত গোষ্ঠীকে পরাজিত করতে হবে। আগামী নির্বাচনে জাতিকে ফয়সালা করতে হবে, এদেশ আফগানিস্তান, পাকিস্তানের মতো জঙ্গী রাষ্ট্র হবে না অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত হবে। খালেদা জিয়ার পিঠে দুর্নীতির ছাপ, হাতে রক্তের দাগ। বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখা এখন রাজনৈতিক কর্তব্য। ৩৭ বছর চেষ্টার পরে এটা প্রমাণিত হয়েছে যে, কর্নেল তাহের একজন দেশপ্রেমিক যোদ্ধা আর জেনারেল জিয়া একজন নৃশংস হত্যাকারী। কর্নেল তাহেরকে হত্যা করার পেছনে জিয়ার একটা রাজনৈতিক সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল। তার পরিকল্পনা ছিল মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে আবারও এদেশের রাজনীতিতে পাকাপোক্ত করা যা তিনি সম্পন্ন করে গিয়েছিলেন। পাকিস্তানীরা যদি রাজাকারের জন্মদাতা হয়ে থাকে তবে জিয়াউর রহমান রাজাকারের দ্বিতীয় জন্মদাতা পিতা। রাজাকারদের লালন পালনকারী হিসেবে তার পত্নী খালেদা জিয়া রাজাকার মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন। বিএনপি বলে জিয়া নাকি জাতিকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। কিন্তু জিয়া এদেশে একটি সংগঠিত সামরিক শাসন চাপিয়ে দিয়েছিলেন। জাতির সঙ্গে বেঈমানী করেছিলেন। রাজাকার আলবদরদের ভাগাড় থেকে উঠিয়ে রাজনীতিতে সুযোগ করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হিসেবে ধনতন্ত্র ও সাম্প্রদায়িকতার বীজ বপন করে একটি গোঁজামিলতন্ত্র সৃষ্টি করেছিলেন। ক্যান্টনমেন্টকে একটি কসাইখানা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বিএনপি এখনও সেই রাজাকারী রাজনীতি বিসর্জন দিতে পারেনি। পুরো জাতি যখন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইছে খালেদা জিয়া তাদের মুক্তি চাইছেন। কিন্তু একটি কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ষড়যন্ত্রকারীরা যতই চক্রান্ত করুক না কেন যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা কোন চক্রান্তকারী নেতানেত্রীর পক্ষেই সম্ভব হবে না। আপীলের মাধ্যমে যদি যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর থাকে তবে অবশ্যই প্রত্যেকটা রায় কার্যকর হবে। সশস্ত্র জামায়াতিদের রাজনীতির ময়দান থেকে নিষিদ্ধ করা হবে। গণতন্ত্রের রাজনীতিতে তাদের কোন ঠাঁই থাকতে পারে না। খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখার জন্য সবাইকে ঐকবদ্ধভাবে চেষ্টা করতে হবে। এভাবেই কেবল বঙ্গবন্ধু, কর্নেল তাহের আর একাত্তরের শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব।
খালেদাকে ক্ষমতার বাইরে রাখা এখন রাজনৈতিক কর্তব্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।