somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে প্রকৃত উৎপাদন বাড়াতে গড়ে তোলা হচ্ছে কৃষি যান্ত্রিক ব্যবস্থা, এতে ২৫ ভাগ ভর্তুকি দেবে সরকার।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাদ্যে স্বয়ং সম্পূর্নতা নিশ্চিত করতে যান্ত্রিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এ জন্য কৃষকদের ২৫ শতাংশ ভর্তুকি দিয়ে খামার যন্ত্রপাতি সরবরাহ করবে সরকার। ফলে শস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই, কৃষক পর্যায়ে উৎপাদন ব্যয় হ্রাস, শস্য নিবিড়তা বাড়ানো, শস্য অপচয় কমানো এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে। এ জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের মেধাকে কাজে লাগাতে হবে। এ জন্য যন্ত্রপাতিতে সরকারের ভর্তুকি দেয়ার যে প্রকল্প নেয়া হয়েছে তা খুবই বাস্তবসম্মত ও ফলপ্রসূ হবে বলে মনে করি। বাংলাদেশে জনসংখ্যা বর্তমানে প্রায় ১৫ কোটি এবং প্রতিবছর ২০ লাখ লোক বাড়ছে। অন্যদিকে ফসলী জমি কমছে প্রতিবছর এক শতাংশ হারে। ক্রমহ্রাসমান জমি থেকে অধিক ফসল পেতে প্রয়োজন সময়মতো চাষ, উপকরণের যথাযথ ব্যবহার ও ন্যূনতম সময়ে শস্য আহরণ। তার ওপর ভৌগোলিক জলবায়ুর প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর পশুশক্তি হ্রাস পাচ্ছে। এ প্রেক্ষাপটে মাঠপর্যায়ে কৃষি কাজ চলমান রাখার জন্য শস্য কর্তন, রোপণ ও যন্ত্রচালিত মাড়াইসহ অন্যান্য যন্ত্র সহজলভ্য করার কোন বিকল্প নেই। এ প্রেক্ষাপটে দেশের মানুষের খাদ্য স্বয়ং সম্পূর্নতা নিশ্চিত করতে কৃষি ব্যবস্থাকে আধুনিক যান্ত্রিক কৃষি ব্যবস্থায় রূপান্তরের বিকল্প নেই। সরকারের এই ধরনের পদক্ষেপ কৃষি খাতে কৃষকের চোখে মুখে অন্তরে হাসি ফোটাবে, ফিরে পাবে বেঁচে থাকার জন্য নতুন আশার আলো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×