খেতাবপ্রাপ্ত বেসামরিক মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে খেতাবপ্রাপ্ত বেসামরিক মুক্তিযোদ্ধারা ক্যাটাগরি ভিত্তিতে প্রতিমাসে ১২ থেকে ৬ হাজার টাকা অতিরিক্ত পাবেন। খেতাবপ্রাপ্ত বেসামরিক মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তের মাধ্যমে ২১৭ খেতাবপ্রাপ্ত বেসামরিক মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার খেতাবধারী সামরিক ও অন্যান্য বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমান হারে ভাতা পেতে যাচ্ছেন। খেতাবপ্রাপ্ত সামরিক বাহিনীর মুক্তিযোদ্ধারা ২০১১ সাল থেকে প্রতিমাসে ১২ থেকে ৬ হাজার টাকা করে পেয়ে আসছেন। স্বাধীনতার পর বীরশ্রেষ্ঠদের ভাতা ২০০ টাকা ছিল। ২০১১ সালে তা বাড়িয়ে সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে ১২ হাজার টাকা করা হয়। আর বীরোত্তমদের ভাতা ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা, বীর বিক্রমদের ভাতা ১২৫ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা এবং বীরপ্রতীকদের ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সেনাবাহিনীর ২৫১ জন, নৌবাহিনীর ২১ জন, বিমানবাহিনীর ২৩ জন, বিজিবির ১১৮ জন এবং আনসারের একজন সদস্য এ হারে ভাতা পেয়ে আসছেন। নীতিমালাটি চূড়ান্ত হলে খেতাবপ্রাপ্ত ২১৭ জন বেসামরিক মুক্তিযোদ্ধাও এ সুবিধা পাবেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা মারা গেছেন, তাঁদের উত্তরাধীকারীরা এ ভাতা পাবেন।এছাড়া বর্তমানে মুক্তিযোদ্ধারা দুই হাজার টাকা করে যে সম্মানীভাতা পাচ্ছেন তাও অব্যাহত থাকবে। লাল সবুজের পতাকার জন্য যারা আত্মপ্রত্যয়ী ছিল ও আত্মত্যাগী হয়েছেন, তাদের জন্য এ সরকারের দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়।
৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও আত্মত্যাগী খেতাবপ্রাপ্ত বেসামরিক মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি অনুমোদন করেছে সরকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।