মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্র আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি উৎপাদনে আনার নির্দেশ দিয়েছে বিদ্যুত বিভাগ। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর বড় আইপিপি বিদ্যুত কেন্দ্র নির্মাণের চুক্তি করা হয়েছে তাদের মধ্যে এটিই প্রথম। বেশিরভাগ বড় আইপিপি বিদ্যুতকেন্দ্রর উৎপাদনে আসার কথা রয়েছে ২০১৫ সালের বিভিন্ন সময়ে। যে বিদ্যুত কেন্দ্রগুলোর কোন কোনটির সঙ্গে পিডিবি চুক্তি করেছে। মেঘনাঘাট-৪৫০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্রর উদ্যোক্তা প্রতিষ্ঠান সামিট পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুত কেন্দ্রটি সেপ্টেম্বরের শেষ সময় উৎপাদনে আনার চেষ্টা করা হচ্ছে। এ সময় বিদ্যুত সচিব কেন্দ্রটিকে আরও ১৫ দিন এগিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় উৎপাদনে আনার নির্দেশ দেন।বিদ্যুৎ ও জ্বালানির এ বিদ্যুতকেন্দ্রটি চলবে ফার্নেস অয়েল এবং গ্যাসে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা ছাড়াও মেঘনাঘাটের বিদ্যুতকেন্দ্রর জন্য একটি আলাদা গ্যাস লাইন নির্মাণ করা হচ্ছে। বিবিয়ানা ধনুয়া হয়ে গ্যাস লাইনটি সরাসরি নারায়ণগঞ্জ এলাকার বিদ্যুতকেন্দ্রে গ্যাস সরবরাহ করবে। গ্যাসের সরবরাহ পাওয়া না গেলে ফার্নেস অয়েল দিয়ে কেন্দ্রটি বিদ্যুত উৎপাদন করতে পারবে। বর্তমান সরকারের সময় দেশীয় অরিয়ন গ্রুপকে দুটি বড় কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। আইপিপিভিত্তিক বিদ্যুতকেন্দ্রগুলোর অর্থসংস্থানের বর্ধিত সময়সীমা (ফাইনান্সিয়াল ক্লোজিং) জুনে শেষ হয়। খুলনা এবং মাওয়ায় কেন্দ্র দুটি যথাক্রমে ২০১৫ এবং ২০১৬ সালে উৎপাদনে আসার কথা রয়েছে।
বর্তমান সরকারের আমলে উৎপাদনে আসছে মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।