somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঞ্চলিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সরকার।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আঞ্চলিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি করতে নিরবিচ্ছিন্নভাবে
কাজ করে যাচ্ছে সরকার।

এডিবির সহায়তায় সার্ক দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য বাড়াতে বিশেষ প্রকল্প নিচ্ছে সরকার। এ লক্ষ্যে সাসেক রোড কানেকটিভিটি প্রজেক্ট শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এর আওতায় বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দর উন্নয়ন করা হবে। এ প্রকল্পটির বিষয়ে বলা হয়েছে বেনাপোল স্থলবন্দর হচ্ছে এশিয়ান হাইওয়ে নং-১ এবং সার্ক হাইওয়ে করিডর নং-১ এর পশ্চিম প্রান্তে অবস্থিত সবচেয়ে ব্যস্ততম স্থলবন্দর। অন্যদিকে বুড়িমারী স্থলবন্দর হচ্ছে ঢাকা উত্তর-পশ্চিম করিডর সার্ক হাইওয়ের করিডর নং ৮ ব্যবহার করে ভারতের মধ্য দিয়ে ভুটানের প্রবেশদ্বার। বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দর উভয়ই যথাক্রমে ভারতের পেট্রাপোল ও চেংড়াবান্দায় চলমান ইন্ট্রিগ্রেটেড কাস্টমস পোস্ট প্রোগ্রামের সুবিধাপ্রাপ্ত। আগামীতে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে এই স্থলবন্দর দুটোর কার্য দক্ষতা বৃদ্ধি জরুরী হয়ে পড়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরের ভৌত অবকাঠামোর উন্নয়ন হবে এবং সেই সঙ্গে কার্য দক্ষতাও বৃদ্ধি পাবে। এর ফলে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে আঞ্চলিক বাণিজ্যের প্রসার হবে। প্রকল্প একনেকে অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অপর একটি চুক্তি স্বাক্ষরিত হবে। ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। অন্যদিকে ভুটান ও নেপালের মতো স্থলবন্দর বেষ্টিত দেশ ও দক্ষিণ- পশ্চিম চীনের অন্যতম বাণিজ্য কেন্দ্রস্থল মুনমিংয়ের কাছাকাছি অবস্থিত বাংলাদেশ। এই উপ অঞ্চলে যানবাহন চলাচলের এবং মালামাল পরিবহনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। আঞ্চলিক যোগাযোগের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি শুধু ভারত ও বাংলাদেশের মধ্যে নয় বরং ভুটান ও নেপালের জন্যও আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ উন্মুক্ত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দর ভারত ও ভুটানের প্রবেশদ্বারে অবস্থিত। বাংলাদেশ ও ভারতে মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দরকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা জরুরী। কারণ এর মাধ্যমে দুই দেশের মধ্যকার বার্ষিক বাণিজ্যের প্রায় ৮০ ভাগ সম্পাদিত হয়। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে বর্তমানে ১৬টি স্থলবন্দর রয়েছে। স্থলবন্দরের কার্যক্রম বেসরকারী খাতে আউটসোর্সড করা হয়েছে। তাই বর্তমানে যে পরিমাণ মালামাল ট্রাফিক স্থলবন্দর দিয়ে আসছে তা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ সক্ষম। আগামীতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেজন্য প্রকল্পভুক্ত স্থলবন্দর দুটির উন্নয়ন করা জরুরী। এজন্যই সরকারের আঞ্চলিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি করতে নিরবিছিন্ন প্রচেষ্টা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×