থাইল্যান্ডের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে পাট ও পাটজাত পণ্য। রপ্তানি সুবিধার জন্য অগ্রাধিকার ভিত্তিক যেসব পণ্যের তালিকা প্রণয়ন হচ্ছে, তার মধ্যে স্থান পাচ্ছে সোনালি আঁশ খ্যাত পাট। থাইল্যান্ডের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পণ্যের তালিকায় পাট ও পাটের পণ্য অন্তর্ভুক্ত করতে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশে পাট ও পাটজাত পণ্য শুল্কমুক্ত সুবিধা পেলেও থাইল্যান্ডে এই সুবিধা পায়নি বাংলাদেশ। রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে পাটপণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুল্ক ও কোটামুক্ত সুবিধা পেলে পাটশিল্প আরো গতিশীল হবে। এর ফলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত থাইল্যান্ড-বাংলাদেশ জয়েন্ট ট্রেড কমিটি বা জেটিসির তৃতীয় সভায় দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন বিষয়ে আলোচনায় ২০১৬ সালের মধ্যে বাণিজ্য লক্ষ্যমাত্রা ২০১২ এর দ্বিগুণ করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় থাইল্যান্ড সরকার বাংলাদেশের কিছু পণ্যের ওপর শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার বিষয় বিবেচনা করছে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে অবহিত করেছে বিজেএমসি। এর পরিপেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রপ্তানি তালিকায় নতুন পণ্য সংযুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে তৈরি পোশাকের ওপরই নির্ভরশীল হয়ে পড়েছে রপ্তানি বাজার। তিনি আরো বলেন, মোট রপ্তানি পণ্যের মধ্যে ৮০ শতাংশই আসে গার্মেন্ট পণ্য রপ্তানি করে। ২০১১-২০১২ অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে পাট পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৬.৫৪ শতাংশ। এ ছাড়া কাঁচা পাট রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি স্পষ্ট হয়ে উঠেছে।
দু দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে এই প্রথম থাইল্যান্ডে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে সোনালী আঁশ পাট ও পাটজাতপণ্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।