ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সালের ১ অক্টোবরের নির্বাচনের আগে পাঁচ বছরের মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। এই সময়ে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার যথেষ্ট সাফল্যের পরিচয় দেয়। এই পুরো মেয়াদকালেই মূল্যস্ফীতির হার ছিল সর্বনিম্ন। দেশজ প্রবৃদ্ধির হার প্রথম বারের মতো ৫ শতাংশে উন্নীত হয়। মোবাইল ফোনের ব্যাপক প্রসার ঘটে এবং কলরেট সাধারণের নাগালের মধ্যে চলে আসে। বেসরকারি টেলিভিশন চালু হয়। ব্যক্তি খাতে অনেক ব্যাংক-বীমা চালু হলে আর্থিক খাতে গতিশীলতা পরিলক্ষিত হয়। আটানব্বই সালের বন্যার ভয়াবহতা এবং দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতি মোকাবিলা ও তৎপরবর্তী পুনর্বাসন কার্যক্রম সফলভাবে পরিচালনায় সরকার দেশে কৃষি পুনর্বাসন কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করায় দেশে চাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়। একইভাবে মহাজোটের শাসনামলের বিগত পাঁচ বছরের উল্লেখযোগ্য অর্থনৈতিক সাফল্য রয়েছে। পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যেমন উচ্চ রপ্তানি আয়, অতীতের যেকোনো সময়ের চেয়ে উচ্চ প্রবৃদ্ধির হার, রাষ্ট্রীয় ব্যাংকের সর্বোচ্চ রিজার্ভ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসা, চাল আমদানিকারক দেশের বদনাম ঘুচিয়ে চালে উদ্বৃত্ত হওয়া, বিগত আড়াই বছরে কোনো চাল আমদানি না করা, কৃষি মজুরি লক্ষণীয়ভাবে বৃদ্ধি, দেশের চলতি অ্যাকাউন্টের ধারাবাহিক উদ্বৃত্ত এসব কি ভোটারদের বিবেচনার কোনো বিষয় নয়?
সরকারের সাড়ে চার বছরের অর্জিত সাফল্যের মাধ্যমেই প্রকাশ পাবে আগামী নির্বাচনে ভোটারদের চাওয়া পাওয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।