হরতালের কারনে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাব পড়েছে। একদিনের হরতালে গড়ে ৩৮ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। হরতালবিহীন ১০ দিনে রাজস্ব আদায় স্বাভাবিকভাবে যা হয়, একই সময়ে হরতালের কারণে কত কম আদায় হয়েছে, তারও হিসাব করা হয়েছে। দুই হিসাবের তারতম্যে দেখা গেছে, হরতাল থাকায় গড়ে প্রতিদিন ৩৮ কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে। বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে ৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আহরণে ঘাটতি হয়েছে।দেশে স্বাভাবিক পরিবেশ বজায় থাকলে গত অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন করা যেত। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত সারাদেশে ৫০ দিনের বেশি হরতাল হয়েছে। হরতালে সবচেয়ে বেশি রাজস্ব ক্ষতি হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসে। এর পর রয়েছে বেনাপোল। কাস্টমস হাউসের পাশাপাশি বিভিন্ন ভ্যাট কমিশনারেটেও কম রাজস্ব আদায় হয়েছে। বিদায়ী অর্থবছরে, ১ লাখ ১২ হাজার ২৫২ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার লক্ষ্য স্থির করা হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা ইতিমধ্যে নতুন অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রাকে কঠিন চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন। নতুন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জ হলেও একেবারেই অসম্ভব নয়। একদিনের হরতালে প্রায় ২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। আর রাজস্ব আহরণ কমে গেলে সরকারের ব্যয়ের পরিকল্পনাও ব্যাহত হবে। হরতালের কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি, যার নেতিবাচক প্রভাবে কমে যাবে রাজস্ব আহরণ। তখন সামষ্টিক অর্থনীতি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। সুতরাং ‘‘হরতাল প্রতিরোধ করব-দেশ বাচাব”-এই হোক আমাদের সকলের ব্রত ।
আপনি কি জানেন হরতাল মানেই রাজস্ব ক্ষতি প্রতিদিন ৩৮ কোটি টাকা? আসুন হরতালের বিরোধীতা করি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।