ঢাকার যানজট সমস্যা প্রকট। ঢাকাবাসীকে যানজটের কবল থেকে মুক্ত করতে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। মিরপুর-বনানী ফ্লাইওভার, মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার, বনানী ওভারপাস নির্মাণের মাধ্যমে নগরবাসীকে কিছুটা হলেও যানজটের কবল থেকে মুক্ত করেছেন। ঢাকা শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট রোড। এ ফ্লাইওভার দিয়ে বৃহত্তর মিরপুরে বসবাসকারী লাখ লাখ মানুষ ঢাকা সেনানিবাসের ওপর দিয়ে এয়ারপোর্ট রোডে যাতায়াত করতে পারছেন। দুরুত্ব প্রায় ১১ কিলোমিটার কমে গেছে। পাশাপাশি থাকছে না কোন যানজটের ঝামেলা। মিরপুর-বনানী ফ্লাইওভারের ফলে বৃহত্তর মিরপুরবাসী ঢাকা সেনানিবাসের মধ্যে দিয়ে বাধাহীনভাবে ১৫-২০ মিনিটের মধ্যে এখন বিমান বন্দর পৌঁছতে পারছেন। এটি ঢাকার নান্দনিক সৌন্দর্যও বৃদ্ধি করেছে। বর্তমানে মিরপুর থেকে বিমানবন্দর রোডে যেতে হলে আগারগাও হয়ে প্রায় ১১ কিলোমিটার পথ ঘুরে এয়ারপোর্ট রোডে আসতে হয় না। আগে মিরপুর-১২ থেকে মিরপুর-১১, মিরপুর-১০, রোকেয়া সরনি, মহাখালী, বনানী হয়ে এয়ারপোর্ট রোডে আসতে হতো। কিন্তু এখন মিরপুর এলাকার জনগণ মাটিকাটা থেকে সহজেই এয়ারপোর্ট রোডে যাতায়াত করতে পারছেন। এই ফ্লাই ওভারের চারটি ফেস রয়েছে। এই ফেসগুলো হচ্ছে বনানী থেকে মিরপুর, মিরপুর থেকে বনানী, মিরপুর থেকে এয়ারপোর্ট রোড, এয়ারপোর্ট রোড থেকে মিরপুর। বনানীর দিকে পৃথক ফেস হওয়ায় এই ফ্লাইওভারের ফলে মিরপুরবাসী এয়ারপোর্ট ছাড়াও মহাখালী, গুলশান ও বারিধারা এলাকায় সহজেই যাতায়াত করতে পারছেন। মহাজোট সরকারের আন্তরিকতার ফলে এ ধরনের উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। উন্নয়নের ধারা বজায় রাখতে মহাজোটের সাফল্য কামনা করছেন নগরবাসী।
মিরপুর-বনানী, মিরপুর-এয়ারপোর্ট, কুড়িল ফ্লাইওভার এবং বনানী ওভার পাস নির্মাণে এ সরকারের আমলে যানজট নিরসনে যুগান্তকারী পদক্ষেপ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।