somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীন বাংলাদেশের ৪২ বছরের মধ্যে অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও মহাজোট সরকার জনগণ কর্তৃক এভাবে প্রত্যাখ্যানের মুখোমুখি হলো কেন?

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বাংলাদেশে একটি যুগোপযোগী শিক্ষানীতি বাস্তবায়ন সফলভাবে এগিয়ে চলেছে। ১৯৮০-৮১ অর্থবছরে বৈদেশিক ঋণ/ অনুদান নির্ভরতা ছিল জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে ওই নির্ভরতা জিডিপির ১ শতাংশেরও নিচে নেমে এসেছে। দেশের ব্যালেন্স অব পেমেন্টসের চলতি হিসাবে গত অর্থবছর তিন বিলিয়ন ডলারের বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ১৫ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের দিন দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল মাত্র তিন হাজার ২৬৮ মেগাওয়াট। ২০ জুলাই ২০১৩ তারিখে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৬৭৫ মেগাওয়াটে। মোট বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি এই সাড়ে চার বছরে চার হাজার ৯৪২ মেগাওয়াট থেকে বেড়ে আট হাজার ৫৩৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বর্তমান সরকারের বিদ্যুৎ-সম্পর্কিত কিছু ভুল সিদ্ধান্ত সত্ত্বেও তাদের সাফল্যটা প্রণিধানযোগ্য। ২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুৎ উৎপাদনক্ষমতা মোটেও বাড়াতে পারেনি, যাকে ক্ষমার অযোগ্য ব্যর্থতা বলে মনে করি। জনগণের দারিদ্র্য উল্লেখযোগ্য হারে কমেছে এবং গত সাড়ে চার বছরে দারিদ্র্য হ্রাসের গতি অনেকখানি ত্বরান্বিত হয়ে বর্তমানে তা ২৭ শতাংশেরও নিচে নেমে গেছে। ২০০৫ সালে ওই হার ছিল ৪০ শতাংশ। গত চারটি অর্থবছরেই জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি ছিল, অথচ সারা বিশ্বের অর্থনীতিতে মন্দাবস্থা বিরাজ করছে। ওপরের পরিসংখ্যানগুলো সাক্ষ্য দিচ্ছে, স্বাধীন বাংলাদেশের ৪২ বছরের মধ্যে এখন দেশের অর্থনীতির অবস্থা স্বস্তিকর ও আশাব্যঞ্জক। এ পর্যায়ে যে প্রশ্নটি যৌক্তিকভাবে ওঠা উচিত, তা হলো এত সব অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও মহাজোট সরকার জনগণ কর্তৃক এভাবে প্রত্যাখ্যানের মুখোমুখি হলো কেন? বিএনপি-জামায়াত জোটের ২০০১-০৬ মেয়াদের সরকার তো দুর্নীতি, দুঃশাসন ও জঙ্গিবাদ লালনকারী হিসেবে গণরোষের শিকার হয়ে ২০০৬ সালে ক্ষমতা ত্যাগ করেছিল এবং ২০০৮ সালের নির্বাচনে পর্যুদস্ত হয়েছিল। প্রশ্ন হলো, জনগণ কি ‘হাওয়া ভবনের’ অসহনীয় কর্মকাণ্ড ভুলে গেছে? জনগণ কি বাংলা ভাই-জেএমবির জঙ্গিবাদী খুনিদের তাণ্ডব ভুলে গেছে? নয়তো আবার কেন জঙ্গিবাদের মদদদাতাদেরই ক্ষমতায় আনতে চাইছে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×