somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশকে নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দিতে সরকারের মহতী উদ্দ্যোগ তিন দেশের অভিজ্ঞতায় তৈরি হচ্ছে “সামাজিক নিরাপত্তা কর্মসূচী”

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচী কার্যকর করতে তিন দেশের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে। দেশগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা, কম্বোডিয়া এবং নেপাল। প্রতিবছর এ খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও কাংক্ষিত ফল মিলছে না। এ প্রেক্ষিতে প্রথমবারের মতো সামাজিক নিরাপত্তা কৌশল তৈরিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যেই ধারণাপত্র তৈরির কাজ শেষ করেছে পরিকল্পনা কমিশন। এ বিষয়ে আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হচ্ছে কর্মশালা। এর মধ্য দিয়ে সামাজিক নিরাপত্তা কৌশলের ধারণাপত্র চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এ কৌশলপত্র তৈরির কাজ শেষ করা হবে। এর মধ্য দিয়ে বর্তমানে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় পরিচালিত প্রায় ৯২টি কর্মসূচী এবং বাস্তবায়নের দায়িত্বে থাকা বেশ কয়েকটি মন্ত্রণালয় একই ছাতার নিচে আসবে। ওই তিন দেশের সফল সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আলোকে তৈরি করা হচ্ছে সামাজিক নিরাপত্তা কৌশলপত্র। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় পরিচালিত ভিজিডি কর্মসূচীর উপকারভোগীদের মধ্যে প্রায় ২৭ শতাংশ দরিদ্র নয়। প্রায় ১১ শতাংশ অংশগ্রহণকারী প্রাথমিক শিক্ষা বৃত্তি কর্মসূচীর একটিও শর্ত পূরণ করে না এবং কেউই কমপক্ষে তিনটি শর্ত পূরণ করেনি। প্রায় ৪৭ শতাংশ প্রাথমিক শিক্ষা বৃত্তি কর্মসূচীর উপকারভোগী নয় এবং তাদেরকে কর্মসূচীতে সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এভাবে উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা হয়নি। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী সংক্রান্ত কেন্দ্রীয় পরিবীক্ষণ কমিটির সভায় একটি সুপারিশ উপস্থাপনকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুফল সমানভাবে না মেলার উদাহরণ হিসেবে এসব বিষয় তুলে ধরে সংস্থাটি। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর মতো বড় কর্মসূচীগুলোতে স্থানীয় পর্যায়ে প্রায় এক-চতুর্থাংশ ক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। মেয়েদের বৃত্তি কর্মসূচীর ক্ষেত্রে প্রায় এক-তৃতীয়াংশ বরাদ্দকৃত বাজেট উপকারভোগীদের কাছে পৌঁছায় না। ২০১০ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন এবং সামাজিক খাত উন্নয়নে অধিক গুরুত্ব দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীসমূহ পরিবীক্ষণের জন্য একটি কেন্দ্রীয় পরিবীক্ষণ কাঠামো গড়ে তোলার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা প্রদান করেন। এ প্রেক্ষিতে ওই বছরের ২ জুন মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক এবং কর্মসূচীর সঙ্গে সম্পৃক্ত ২১টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে সদস্য করে কেন্দ্রীয় পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সঠিক মূল্যায়ন এবং গুণগত বাস্তবায়ন নিশ্চিত করতে ইউএনডিপি, ডব্লিউএফপি ও ডিএফআইডিসহ বিভিন্ন দাতা সংস্থা যৌথভাবে ইতোমধ্যেই প্রস্তাব দিয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×