somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সফল প্রতিষ্ঠান দুদক মানিলন্ডারিং রোধে চার প্রতিষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে,যা দেশের অভিনভ সাফল্য।

২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সফল প্রতিষ্ঠান দুদক মানিলন্ডারিং রোধে চার প্রতিষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে,যা দেশের অভিনভ সাফল্য।

অর্থ পাচার (মানিলন্ডারিং) রোধে রাষ্ট্রের চার বিভাগের সঙ্গে অনলাইন নেটওয়ার্কে যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠান গুলোর আওতায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা বা এসোসিয়েশনের তথ্য ভান্ডারে সরাসরি প্রবেশ করে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারবে দুদক। এরই মধ্যে ৭টি ব্যাংক পরীক্ষামূলক ভাবে অনলাইন কানেকটিভিটি চালু হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে সব ব্যাংকে এ কার্যক্রম শুরু হবে। অপরদিকে অবৈধ ব্যাংকিং, মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা, কুরিয়ারের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি ও মানিলন্ডারিং প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের এ সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়েছে। অনলাইন কানেকটিভিটির মাধ্যমে দুদক যেসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে সেগুলো হলো কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধে দুদক আরো কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দুদক সূত্র থেকে জানা যায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(ব) ধারা অনুসারে অনলাইন কানেকটিভিটি কার্যকর হলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএবি), বাংলাদেশ বার কাউন্সিল, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয় (রেজসকো) সহ আর্থিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সন্দেহজনক তথ্য-সংবলিত প্রতিবেদন নিয়মিত দুদকে পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এ বিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্বে থাকবে। অবৈধ ব্যাংকিং ও মানিলন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ সহায়তায় এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। যা দেশের জন্য সত্যি বড় সাফল্য বয়ে আনবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×