অতীতের কাসুন্দি ঘাঁটতে চাই না। কিন্তু গোলাম আযমের নাগরিকত্ব, নিজামি মুজাহিদের মন্ত্রিত্ব, রাষ্ট্রপ্রতি প্রার্থী গোলাম আযমের দয়া প্রার্থনা ইত্যাদি ঘটনা মানুষ ভুলে যায়নি। এখনও জিয়াউর রহমানের দল বিএনপি জামায়াতকে নিয়েই জোটবদ্ধ রাজনীতি করছে। এমনকি তারা হেফাজতে ইসলামকেও সাথে রাখার কৌশল নিয়েছে। অতীতের রেকর্ড এবং বর্তমান বাস্তবতা থেকে এটা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়, বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের বিচারের কি হতে পারে। যদি এ সরকার রায় ঘোষণা ও তা কার্যকর করতে না পারে, তাহলে এরপর যদি আওয়ামীলীগ সরকার কোনভাবে ক্ষমতায় না আসে তাহলে তারা এগুলো ঝুলিয়ে দেবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবার মামলা শেষ করে আইনগত বৈধতা পেয়ে যাবে। রাজাকাররা আবার মাথা চাঁড়া দিয়ে উঠবে। যারা দেশকে মুক্তিযুদ্ধের পথে রাখতে চান তাদের মনে রাখতে হবে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের ফসল ও চেতনার বাংলাদেশ হিসেবে মাথা তুলে এগিয়ে চলার ক্ষেত্রে যুদ্ধাপরাধীদের বিচার যেমন গুরুত্বপুর্ন তেমনি গুরুত্ববহ হল আগামী নির্বাচন। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই সুশাসনের সংকটে ভুগছে। সুশাসন ছাড়া ইতিহাসের পথ সচল রাখা কঠিন। দীর্ঘদিন পরে মহাজোট সরকার এবারে ক্ষমতায় এসে পাক আর জট ছাড়িয়ে ইতিহাসের রথকে সঠিক পথে চালানোর চেষ্টা করছে। আর তার বিরোধিতায় নেমেছে দেশের প্রধান বিরোধীদল বিএনপিসহ তাদের শরীকদল জামায়াত-শিবির। রাজাকার আলবদর সামস এই জামায়াত শিবির দলকে যতদিন নিষিদ্ধ ঘোষণা না করা হবে ততদিন এদেশ উন্নয়নের মুখ দেখবে না।
জামায়াত-শিবির যতক্ষণ রাজনীতিতে থাকবে, ততক্ষণ বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।