পবিত্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের নিয়ে হেফাজতের আমির আহমদ শফীর অশ্লীল, নোংরা বক্তব্য চলছেই। নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে অশ্লীল ও ন্যক্কারজনক অবস্থান প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা, ক্ষোভ এমনকি গ্রেফতার ও বিচারের দাবির মধ্যেই এবার নারী-পুরুষের বিরুদ্ধে নোংরা কথা বলার ঔদ্ধত্য দেখিয়েছেন বিএনপি-জামায়াতের আর্শীবাদপুষ্ট হেফাজত নেতা। একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধের বিচারের দাবিতে জেগে ওঠা তরুণ গণআন্দোলন গণজাগরণ মঞ্চের সঙ্গে জড়িত সকল নারী-পুরুষের বিরুদ্ধেই এবার অশ্লীল কথা বলে শফী বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। এদিকে ধর্মীয় নেতা সেজে নারী-পুরুষকে জড়িয়ে বেপরোয়া নোংরা ও অশ্লীল বক্তব্য দেয়ায় অসন্তোষ ক্রমেই বাড়ছে। আলেম ও নারী সমাজের পক্ষ থেকে গ্রেফতারের দাবির পর এবার শফীকে ধরে এনে কোরানের বিধান অনুসারে প্রকাশ্যে ৮০টি দোররা মারার দাবি উঠেছে। শফীকে ভ- অভিহিত করে তার আগে ‘আল্লামা’ ব্যবহার না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। ‘নারী হচ্ছে তেঁতুলের মতো’ ‘নারীরা চাকরি করতে পারবে না’ ‘গার্মেন্টসে কাজ করতে পারবে না’সহ আমিরের দেয়া নানা ঔদ্ধত্যপূর্ণ কথা প্রচার চালাচ্ছে হেফাজতে ইসলাম। নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে সংগঠনের আমির আহমদ শাহ শফী বলেছেন, মেয়েদের দেখলে পুরুষের লালা ঝরা উচিত। কোন পুরুষের লালা না ঝরলে তিনি পুরুষত্বহীন বলেও মন্তব্য করেছেন শফী। চট্টগ্রামে আহমদ শফীর একটি ওয়াজে দেয়া এই নোংরা ভিডিওচিত্র ইউটিউবেও ছড়িয়ে পড়েছে। তার সেই নোংরা বক্তব্যের পর থেকে প্রতিদিনই তার বিচারের দাবিতে চলছে নানা কর্মর্সূচী। কিন্তু তারপরও বন্ধ হয়নি শফীর নারী-পুরুষকে জড়িয়ে নোংরা কথা বলা। ক্ষোভের মধ্যেই আবার আলোচনায় এসেছেন আহমদ শফী। সর্বশেষ এক ভিডিও ক্লিপে শাহবাগ গণজাগরণ মঞ্চ ও মতিঝিলে যৌথবাহিনীর অভিযান নিয়ে অশ্লীল কথা বলেছেন। ওই ভিডিও ক্লিপে শফী এবার বলেছেন, ‘নাস্তিকবাদীরা তিন-চার মাস পর্যন্ত উলঙ্গ হইয়া মহিলা-পুরুষ যেভাবে রাস্তার পর রাস্তা দখল করে যে কাজ করেছে সবাই তা জানেন। তাদের গুলি করা হয়নি কয়েক মাস পর্যন্ত। শফী গণজাগরণ মঞ্চকে উদ্দেশ্য করে বলেছেন, “চ্যালেঞ্জ করছি, টাকা খরচ করেও তারা হেফাজতের মতো জমায়েত করতে পারবে না।” হাদিস শরীফে আছে “মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।” মাওলানা শফী এ বক্তব্য দিয়ে সেই মাকে অপমান করেছেন। এ বক্তব্যের মাধ্যমে শফী মানুষের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করেছেন। অনতিবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে মাওলানা শফীকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
আবারও নারীদের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য শফীর, আলেম সমাজ ক্ষুব্ধ। অনতিবিলম্বে শফীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।