somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ সরকারের সাফল্যের খাতায় যোগ হল আরও একটি সাফল্য। নগরবাসীর বহু আকাঙ্ক্ষিত কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন ৪ আগস্ট।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ৪ আগস্ট কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ। এখন ফ্লাইওভারের নিচ দিয়ে সংযোগ সড়ক এবং সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আগামী ৩ আগস্ট কুড়িল ফ্লাইওভার নির্মাণ এলাকায় সংবাদ সম্মেলন করে এই ফ্লাইওভারের ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত তথ্য দেওয়া হবে। ২০১০ সালের ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৩ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভার নির্মাণে প্রথমে ২৫৪ কোটি টাকা ব্যয় ধরা হলেও শেষ পর্যন্ত তা বেড়ে ৩০৬ কোটি টাকা হয়। প্রকল্পের পুরো অর্থ রাজউকের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়। ফ্লাইওভারের উচ্চতা ৪৭ দশমিক ৫৭ ফুট, প্রস্থ ৩০ দশমিক ১৮ ফুট। পাইল ২৯২টি, পাইল ক্যাপ ৬৮টি এবং পিলার ৬৭টি। প্রকল্পের শুরুতে ২০১২ সালের এপ্রিল মাসের মধ্যে ফ্লাইওভার নির্মাণ সমাপ্তির কথা বলা হয়েছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ২০১২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময় বাড়ানো হয়। ওই সময়ের মধ্যেও নির্মাণ কাজ শেষ না হলে চলতি বছরের মার্চে এই ফ্লাইওভারটি উদ্বোধনের ঘোষণা দেয় রাজউক। তবে তৃতীয় দফা সময় বাড়িয়েও নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় উদ্বোধন পিছিয়ে যায়। শেষ পর্যন্ত নির্মাণ কাজ শেষে ৪ আগস্ট উদ্বোধনের চূড়ান্ত তারিখ ঘোষিত হলো। ফ্লাইওভারটি নির্মাণ করছে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড। প্রকল্পের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় রেল ও ব্যক্তিমালিকানাধীন ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ফ্লাইওভারের লুপ ৪টি। বনানী, কুড়িল, খিলক্ষেত ও পূর্বাচল প্রান্তে ওঠানামার জন্য এই চার দিক দিয়ে ফ্লাইওভারে ওঠানামা করা যাবে। ফ্লাইওভারটি সম্পূর্ণ টোল-ফ্রি। এ ছাড়া ফ্লাইওভারের নিচ দিয়েও নির্মাণ করা হয়েছে তিন প্রান্তে তিনটি সংযোগ সড়ক। খিলক্ষেত প্রান্তে সংযোগ নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্যদিকে বনানীর দিকে সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে। সংযোগ সড়ক নির্মাণের জন্য ফুটপাতের বেশকিছু অংশ তুলে ফেলা হয়েছে। প্রগতি সরণি অংশের জমি অধিগ্রহণে জটিলতা এবং রেলক্রসিং সংলগ্ন এলাকায় ইউটিলিটি স্থানান্তর নিয়ে জটিলতার কারণেই নির্মাণ কাজ শেষ হতে বিলম্ব হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে নকশা প্রণয়ন করে ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ চলাকালে রাজউক যথাযথভাবে নজরদারিও রাখে। কোনো ধরনের নির্মাণ ত্রুটির চিত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফ্লাইওভারটি এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×