ঈদে যাত্রীদের চাপ কমাতে মেরামত হচ্ছে ট্রেনের ৬০টি বগি
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেকর্ড সংখ্যক যাত্রীবাহী বগি মেরামতের কাজ চলছে। ঈদের আগে ও পরে পশ্চিম রেলে বাড়তি ২০ হাজার যাত্রী পরিবহন করতে আন্তঃনগর ট্রেনের সঙ্গে এসব অতিরিক্ত বগি চলাচল করবে। বর্তমানে কারখানার তিনটি উপ-কারখানায় (শপ) মোট ৬০টি বগির মেরামত কাজ পুরোদমে চলছে। কারখানার মাসিক বগি মেরামত সিডিউল এবং প্রকল্পের আওতায় গত জুন মাস থেকে এসব বগির মেরামত কাজ শুরু হয়। বাড়তি বগি মেরামতের লক্ষ্য পূরণে দৈনিক কর্মঘন্টার সঙ্গে আরও একঘন্টা বাড়তি শ্রম দিচ্ছেন সংশ্লিষ্ট শপের কারিগর ও প্রকৌশলীরা। সারাদেশের মহাসড়কের নাজুক অবস্থার পাশাপাশি সড়ক দুর্ঘটনা এবং অতিরিক্ত ভাড়ার কারণে ট্রেনমুখী হয়ে উঠেছে যাত্রীরা। এই আগ্রহের কারণে ঈদে অধিক সংখ্যক যাত্রী বহনের বিষয়টি বিবেচনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেনমুখী অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য পুরাতন যাত্রীবাহী বগি সচল করতে বগি মেরামতের কাজ করা হচ্ছে কারখানায়। এসব বগির সংখ্যা বৃদ্ধির জন্য বিদেশ থেকে কোন বগি আমদানি করা হচ্ছে না। কারখানায় রাখা জরাজীর্ণ পুরাতন বগিগুলো মেরামত করে সচল করা হচ্ছে। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার সাড়ে ৩ হাজার পদের বিপরীতে জনবল রয়েছে মাত্র দেড় হাজার। এই স্বল্প সংখ্যক জনবল দিয়ে সর্বোচ্চ কাজ করছে শ্রমিকরা। ঈদকে সামনে রেখে বর্তমান সরকারের এ পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন
সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন