somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের সঙ্গে সমুদ্রের তিন ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে উৎপাদন অংশীদারত্ব সই করবে যুক্তরাষ্ট্র ও ভারত।

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের অগভীর সমুদ্রের তিনটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দুটি বিদেশি কোম্পানির সঙ্গে এ মাসেই উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) সই করতে চায় পেট্রোবাংলা। কোম্পানি দুটি হলো ভারতের অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের কনোকোফিলিপস এশিয়া প্যাসিফিক নিউ ভেনচার। এই তিনটি ব্লকের মধ্যে ওএনজিসি কাজ করবে ৪ ও ৯ নম্বর ব্লকে। কনোকোফিলিপস করবে ৭ নম্বর ব্লকে। সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য পেট্রোবাংলার আহ্বান করা ‘অফশোর বিডিং রাউন্ড, ২০১২’-এ অংশ নিয়ে এই তিনটি ব্লকের জন্য কোম্পানি দুটি নির্বাচিত হয়েছে। তিনটি ব্লকই দেশের সমুদ্রসীমার পূর্বাংশে। ২০১২ সালের মার্চে আন্তর্জাতিক সালিসি আদালত—ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি (আইটিএলওএস) থেকে সমুদ্রসীমা সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর পেট্রোবাংলা সমুদ্রবক্ষের ব্লকগুলোর নতুন করে মানচিত্র তৈরি করে। এরপর পিএসসি সই করার জন্য দরপত্র আহ্বান করা হয়। এই পিএসসিতে তেল-গ্যাস রপ্তানির কোনো বিধান নেই। তবে কোম্পানিগুলো বাংলাদেশের মধ্যে সরাসরি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে। গত ২ এপ্রিল অগভীর সমুদ্রের ব্লকগুলোর জন্য আন্তর্জাতিক দরপত্র গ্রহণ করা হয়। গভীর সমুদ্রের ব্লকগুলোর জন্য মডেল পিএসসি ২০১২-এর কিছু শর্ত পরিবর্তনের কাজ চলছে। এ কাজ শেষ হলে সেগুলোর জন্যও দরপত্র গ্রহণ করা হবে। ব্লক তিনটির মধ্যে ৪ নম্বর ব্লকের আয়তন সাত হাজার ২৭১ বর্গকিলোমিটার। এই ব্লকে ওএনজিসি প্রথম পাঁচ বছরে (ইনিশিয়াল ম্যানডেটরি ওয়ার্ক প্রোগ্রাম) মোট দুই হাজার ৭০০ কিলোমিটার দ্বিমাত্রিক ও ২০০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ এবং দুটি অনুসন্ধান কূপ খনন করবে। সাত হাজার ২২ বর্গকিলোমিটার আয়তনের ৯ নম্বর ব্লকে ওএনজিসি প্রথম পাঁচ বছরে দুই হাজার ৮৫০ কিলোমিটার দ্বিমাত্রিক ও ৩০০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ এবং তিনটি অনুসন্ধান কূপ খনন করবে। কনোকোফিলিপস ৭ নম্বর ব্লকে দুই হাজার ৩৪৭ বর্গকিলোমিটার দ্বিমাত্রিক ও ৫০০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ এবং একটি অনুসন্ধান কূপ খনন করবে। এই তিনটি ব্লকে কোম্পানি দুটি প্রথম পাঁচ বছরে মোট বিনিয়োগ করবে ২০ কোটি মার্কিন ডলারের ওপর। চলতি মাসে পিএসসি সই হলে আগামী শুকনো মৌসুমে (অক্টোবর-মার্চ) ব্লকগুলোতে জরিপকাজ শুরু করতে পারে কোম্পানিগুলো। বাণিজ্যিক উত্তোলনযোগ্য তেল-গ্যাস আবিষ্কৃত হলে ২০১৬-১৭ সালে ব্লকগুলো থেকে সরবরাহ সম্ভব হবে। দেশে গ্যাস তেলের সংকট উত্তরণে সহায়ক হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×