somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে বর্তমান সরকারের নেওয়া অভূতপূর্ব পদক্ষেপ। তিন হাজার মুক্তিযোদ্ধাকে পাকা বাড়ি করে দিচ্ছে সরকার।

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারাদেশের প্রায় ৩ হাজার ভূমিহীন, অসচ্ছল ও আবাসহীন মুক্তিযোদ্ধাদের মাথা গোঁজার ঠাঁই তৈরি করে দেয়া ও আয়বর্ধক কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। এ লক্ষ্যে প্রত্যেক অসচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের একটি করে পরিকল্পিত পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে সরকার। পাশাপাশি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান শেষে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় ঋণ প্রদান করা হবে। মুক্তিযোদ্ধা পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পুনর্বাসনের লক্ষ্যে এসব প্রশিক্ষণ শুধু মুক্তিযোদ্ধা নন তার স্ত্রী, কন্যারাও গ্রহণ করতে পারবেন। পাঁচশ’ বর্গফুটের ৩ কক্ষ বিশিষ্ট প্রতিটি বাড়ি তৈরি করতে ব্যয় ধরা হচ্ছে প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। তবে বাড়ি তৈরির জন্য মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের উপযোগী জমি প্রদান করতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী করা তালিকা অনুযায়ী সারাদেশে এমন অসচ্ছল ভূমিহীন মুক্তিযোদ্ধার সংখ্যা ২৯৭১। সেপ্টেম্বর নাগাদ প্রধানমন্ত্রী কর্তৃক ডিজিটালাইজড পদ্ধতিতে এসব বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হবে। ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যার সমাধান, আয়বর্ধক কর্মসূচী গ্রহণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনই কর্মসূচীর মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গৃহীত ‘ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে প্রায় ২২৮ কোটি টাকা। জুলাই ২০১২ থেকে চালু হওয়া ৩ বছর মেয়াদী এ প্রকল্পটির মেয়াদ জুন ২০১৫ তে শেষ হবে। সম্পূর্ণ সরকারী অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসস্থল নির্মাণ করে দেয়া হচ্ছে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতেই এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×