ঈদের আগেই অগভীর সমুদ্রের তিনটি ব্লক ইজারা দিতে দুই কোম্পানির সঙ্গে চুক্তি অনুস্বাক্ষর করতে যাচ্ছে পেট্রোবাংলা। মার্কিন কোম্পানি কনোকো-ফিলিপস ও ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল এ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) সঙ্গে চুক্তি করা হবে। অগভীর সমুদ্রের ব্লক নম্বর ৪, ৭ এবং ৯- তেল-গ্যাস অনুসন্ধান উত্তোলনে ইজারা দেয়া হবে। অগভীর সমুদ্রের সাত নম্বর ব্লকে অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেছে কনোকো। প্রস্তাবে কনোকো জানায়, দুই হাজার ৩৫০ বর্গকিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ পরিচালনা করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে ৫০০ কিলোমিটার এলাকায় চালানো হবে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ। এছাড়া একটি অনুসন্ধান কূপ খননের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ভারতের ওএনজিসি ৪ ও ৯ নম্বর ব্লকের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের আগ্রহ প্রকাশ করেছে। চার নম্বর ব্লকে দুই হাজার ৭০০ কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ এবং ২০০ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে তারা। একইভাবে নয় নম্বর ব্লকে দুই হাজার ৮৫০ কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ ও ৩০০ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ পরিচালনা করবে ওএনজিসি। আর এই ব্লক থেকে উত্তোলিত তেল এবং গ্যাস বাংলাদেশের অর্থনীতিতে যে ব্যাপক ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না।
ঈদের আগেই মার্কিন কোম্পানি কনোকো-ফিলিপস ও ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল এ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) সঙ্গে অগভীর সমুদ্রের তিন ব্লকের ইজারা চুক্তি করা হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।