somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ সরকার তার দুই মেয়াদেই খাদ্যে স্বনির্ভরতা অর্জনের দুরূহ কাজটি করে দেখিয়েছে

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সরকারের সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে গ্রামীণ এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে তথা গ্রামের মানুষের দারিদ্র্য বিমোচনে চমৎকার সাফল্যের প্রমাণ সহজেই চোখে পড়ে। গত দুই দশকের মধ্যে এখন দেশের বেশিরভাগ জমিতে দুই ফসল এমনকি তিন ফসলের আবাদ চলছে। আবার দুই ফসলের মধ্যবর্তী সময় চাষ হচ্ছে শাক-সবজি। ফলে কৃষি খাতে নীরবে অগ্রগতির বিপ্লব চলছে। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের অক্লান্ত চেষ্টা ও গবেষণার মাধ্যমে আবিষ্কৃত উচ্চফলনশীল জাতের ধান থেকে শুরু করে নানা ধরনের শস্য, শাক-সবজি, ফলমূল উৎপাদনে অভাবনীয় সাফল্যের কাহিনী তো এখন সবার জানা। এর সুবাদে বাংলাদেশের মাটি ও প্রকৃতির সঙ্গে সহজে খাপ খাওয়া উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহার কৃষিক্ষেত্রে বাম্পার উৎপাদনে বিশেষ সহায়ক হয়ে উঠেছে। রাসায়নিক সারের এবং কীটনাশকের যথাযথ ব্যবহার সম্পর্কে আমাদের কৃষকরা আগে যতটা না সচেতন ছিলেন, তার চেয়ে অনেক বেশি মনোযোগী তারা বর্তমানে। আজকাল গ্রামীণ এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষ খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। একইভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সার ও প্রয়োগ অধিক পরিমাণ কৃষি উৎপাদন নিশ্চিত করছে। দেশের সার কারখানায় পর্যাপ্ত রাসায়নিক সার উৎপাদিত হচ্ছে। এছাড়াও বিদেশ থেকে সার আমদানি করে কৃষকদের চাহিদা পূরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের বিশেষ মনোযোগ কৃষি উৎপাদন নতুন গতির সঞ্চার করেছে তা না মানার কোন উপায় নেই। ন্যায্যমূল্যে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ যেমন বীজ, কৃষি যন্ত্রপাতি, জ্বালানি ইত্যাদি প্রাপ্তি নিশ্চিত করেছে সরকার। কৃষি ও কৃষকের বাস্তব অবস্থা বিবেচনা করে বর্তমান আওয়ামী লীগ সরকার যখন ১৯৯৬ সালে ক্ষমতায় ছিল তখন কৃষি খাতে ভর্তুকির প্রবর্তন করেছিল। ২০০৮ সালে আবার ক্ষমতাসীন হওয়ার পর আগের মতো কৃষি খাতে ভর্তুকি প্রদান করে। শুধু তাই নয়, কৃষি ভর্তুকির পরিমাণ আগের তুলনায় বাড়িয়ে দেয়া হয়। প্রতিবছর ৫ থেকে ৬ হাজার কোটি টাকা কৃষি খাতে ভর্তুকি প্রদান করা হচ্ছে। কৃষি খাতে ভর্তুকি প্রদানের সুফল আমরা ইতোমধ্যেই পেতে শুরু করেছি। বাংলাদেশ ইতোমধ্যে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এ সরকারকে কৃষিবান্ধব সরকার হিসেবে বিবেচনা করা যায়। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পূর্বশর্ত খাদ্যে স্বনির্ভরতা অর্জন। আর আওয়ামী লীগ সরকার তার দুই মেয়াদেই এই দুরূহ কাজটি করে দেখিয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×