জঙ্গিবাদ রোধে দেশের সন্দেহজনক শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নজরদারি। জঙ্গি নির্মূলে ক্ষমতাসীন সরকারের পদক্ষেপ বিশ্বনন্দিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জঙ্গিবাদ রোধে দেশের সন্দেহজনক শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নজরদারি করা হচ্ছে। ঐসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্টতা রয়েছে কি না এর ওপর দৃষ্টি রাখছেন সরকার। এ ছাড়া জঙ্গি তৎপরতায় অর্থায়ন বন্ধ করার লক্ষ্যে খতিয়ে দেখা হচ্ছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ কোন কোন খাতে খরচ করা হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি তৎপরতা আছে কি না তার খোঁজ রাখা হচ্ছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্দেহ হয় সেগুলোর প্রতি বেশি দৃষ্টি রাখা হাচ্ছে। শরিয়া রীতিতে পরিচালিত একটি ব্যাংক কর্তৃপক্ষ সরকারের প্রাপ্য না দিয়ে নিজের সুবিধামতো খরচ করে আসছে। এ টাকা থেকে তারা জঙ্গিদের অর্থায়ন করে থাকে। ব্যাংক ফাউন্ডেশনসহ অন্যান্য প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে জাকাতের টাকা উঠায়, যা জাকাত অর্ডিন্যান্সের পরিপন্থী। যে টাকার সুদ কেউ নেয় না সে টাকার সুদ কোথায় যায়, তা খতিয়ে দেখা দরকার। এ টাকা অবশ্যই সরকারের খাতে যাওয়া উচিত। বিভিন্ন মসজিদে শুধু জঙ্গিবিরোধী লিফলেট বিলি করাই যথেষ্ট নয়, বস্তুত ইমাম সাহেবদেরও উদ্বুদ্ধ করতে হবে। জঙ্গিবাদ বিষয়ে মসজিদে জঙ্গিদের সমর্থকরা যাতে লিফলেটের মাধ্যমে কোনো অপপ্রচার চালাতে না পারে সেদিকেও স্থানীয় প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের দৃষ্টি রাখতে হবে। জঙ্গিবাদবিরোধী শিল্পসম্মত নাটিকার পাণ্ডুলিপি প্রস্তুত ও তা চিত্রায়ণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রদর্শনের ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। নতুন কোনো মিডিয়ার (প্রিন্ট ও ইলেকট্রনিক) অনুমতি দেওয়ার সময় বাধ্যতামূলকভাবে জঙ্গিবাদবিরোধী প্রচার চালানোর শর্ত আরোপের মাধ্যমে জঙ্গি তৎপরতা বন্ধে সরকারের পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প
নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।