বিএনপি ও হেফাজতের শত শত মানুষ পুড়ানো ও হত্যাকাণ্ডের ভয়াবহতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পৃথিবীর সব থেকে ভারি হিমালয় মানুষ কাঁধে করে বহন করতে পারে, তবে লাশ বহন করতে পারে না। যখন কোন পিতা পুত্রের দেহকে কাঁধে নেয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেন তখন বুঝতে কোন অসুবিধা হয় না সে লাশ কত ভারি! মনে হয় পৃথিবীর সব কিছুর থেকে ভারি ওই দেহটি। পৃথিবীর সব থেকে ভারি এই মৃতদেহটি বাংলাদেশের দরিদ্র ট্রাকচালককে উপহার দিয়েছিলেন বিশ্বের অন্যতম ধনী নেত্রী খালেদা জিয়া ও তার সহযোগী জামায়াতে ইসলামী। এ দেহ টঙ্গীতে পেট্রোল বোমায় পুড়ে যাওয়া মনিরের দেহ। তার পোড়া দেহের ছবি দেখলে মনে হয় যেন গোটা বাংলাদেশের মানচিত্রটি পুড়িয়ে দেয়া হয়েছে। আর এই পুড়ে যাওয়া মনিরের দেহের পাশে মাথায় হাত দিয়ে বসে আছেন বাকরুদ্ধ পিতা। পৃথিবীর কোন সভ্য মানুষ এ ছবির দিকে একবারের বেশি দুইবার তাকাতে পারবে না। এই ছবিসহ ৫০ আগুনে দগ্ধ মানুষের ছবি ছাপা হয়েছে ‘রক্তাক্ত বাংলাদেশ’। ২০১৩ সালে জামায়াত, বিএনপি ও হেফাজত মিলে যে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছিল সেই হত্যাকাণ্ডের ভয়াবহতা অবর্ণনীয়। ২০১৩ সালে দেশজুড়ে জামায়াত, বিএনপি ও হেফাজত মিলে যে হত্যা, সম্পদ ধ্বংস ও নারকীয় তাণ্ডব চালায়, সে তুলনায় এই দৃশ্য কিছুই নয়। কারণ বাংলাদেশের মানুষ খুব দ্রুত ভুলে যায়। কিন্তু খালেদার নেতৃত্বে এই যে খুন ও ধ্বংসযজ্ঞ ৮ মাস ধরে চলেছিল, তা এ দেশের মানুষকে বার বার স্মরণ করিয়ে দেয়া প্রয়োজন। যখন পথশিশু লাল মিয়ার পুড়ে কয়লা হয়ে যাওয়া কালো শরীরটি দেখবে, তখন কি তাদের মনে হবে না-খালেদা কি মা না? তার কি নিজের সন্তান নেই? এমনি করে কোন রাজনৈতিক নেত্রী তার কর্মী দিয়ে পথের দরিদ্র শিশুকে পুড়িয়ে হত্যা করতে পারে। তবে সত্য হলো এই দৃশ্যের এ্যালবামটি মানুষ বেশিক্ষণ দেখতে পারবে না। এর সব পাতা ওল্টাতে পারবে না। মানুষ অসুস্থ হয়ে পড়বে। ফটিকছড়িতে মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে আওয়ামী লীগের শান্তি মিছিলে হামলা করে কুপিয়ে মানুষ হত্যা করা হয়। ঐ ঘটনার পর পরই বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছিল-সারাদেশ ফটিকছড়ি হবে। অর্থাৎ তারা চেয়েছিল একাত্তরের থেকেও বড় ও ভয়াবহ গণহত্যা করতে। চেয়েছিল ৩০ লাখের অনেক বেশি লোককে হত্যা করতে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প
নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।