somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষিতে বিপ্লব ঘটাতে সর্বদা সচেষ্ট সরকার। এবার বিনা নিড়ানিতে পাট আবাদে ব্যাপক সফলতা অর্জন। বছরে সাশ্রয় হবে দেড়শ কোটি টাকা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিনা নিড়ানি পদ্ধতিতে পাট আবাদ পাবনার চাটমোহর উপজেলার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এই পদ্ধতিতে পাট আবাদ করে কৃষকের খরচ কমেছে বিঘাপ্রতি অন্তত ৬ হাজার টাকা। আর কৃষিবিদদের মতে পাট আবাদের এ পদ্ধতি জেলার সব উপজেলার কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে বছরে পাট নিড়ানি দেবার শ্রমিক খরচ বাবদ সাশ্রয় হবে প্রায় দেড়শ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় এবছর ৬ হাজার বিঘা জমিতে এ পদ্ধতিতে পাট আবাদ করেছেন কৃষকরা। এ পদ্ধতিতে আবাদ করলে পাটের জমি নিড়াতে হয়না। পাটও ভাল হয়। এক বিঘা জমির পাট নিড়াতে প্রায় ৩০ জন শ্রমিকের প্রয়োজন হয়। অনেকে শ্রমিকের খরচ যোগাতে না পেরে পাটের আশানুরুপ ভাল ফলন পাননা। পাট বোনার পর নিয়ম অনুসারে কিছু সার প্রয়োগ করলে পাট দ্রুত বড় হয় এবং ঘাসসহ অন্যান্য আগাছা পাটের নিচে পড়ে যায়। কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের অভাবে ঘাস মরে যায়। ফলে পাট উৎপাদন বেশি হয়। চাটমোহর উপজেলা পাট উৎপাদন করতে গিয়ে কৃষকের মুলত শ্রমিক খরচটাই বেশি হয়। এবছর পাবনা জেলার নয়টি উপজেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার ৯৯৩ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার বিপরীতে পাট আবাদ হয়েছে ৩৯ হাজার ৫৭৩ হেক্টর জমিতে। আর প্রথমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৯১ হাজার ৬৭৩ বেল। কিন্তু পাট আবাদ বেড়ে যাওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩০ হাজার ৬৯৫ বেল। এই প্রযুক্তি ব্যবহার করে পাট চাষ করতে পারলে,পাট চাষে ফিরে আসবে এক অমুল উন্নিতির ধারা, দেশ ফিরে পাবে তার পুরাতন ঐতিহ্য।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×