দরিদ্র মানুষের জন্য গঠিত পল্লী সঞ্চয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আপাতত প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয়ের কোন একটি কক্ষ থেকে ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হবে। তবে কয়েক মাসের মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংকের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা করবে সরকার। পল্লী এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঞ্চয় ও অর্জিত অর্থ লেনদেন ও রক্ষণাবেক্ষণ, ঋণ ও অগ্রিম প্রদান এবং বিনিয়োগের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদোত্তীর্ণ হবে ২০১৬ সালের ৩০ জুন মাসে। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরই পল্লী সঞ্চয় ব্যাংক স্থায়ী রূপ পাবে। পল্লী সঞ্চয় ব্যাংকে এখন যারা কাজ করছেন তারা একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে কাজ করছেন। ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার পর নতুন জনবল নিয়োগ করা হবে। এছাড়া ওই সময় ব্যাংকিং ইতোপূর্বে পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪ জাতীয় সংসদে পাস হয়েছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পল্লী সঞ্চয় ব্যাংক দেশের গ্রামাঞ্চলের দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষ সঞ্চয়ে উদ্বুদ্ধ হবেন। গ্রামের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এই ব্যাংক। এছাড়া একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন সমবায় সমিতিগুলো এ ব্যাংকের শেয়ারহোল্ডার হবে এবং এর বাইরে অন্য কোন সমবায় সমিতি এর শেয়ারহোল্ডার হতে চাইলে পরিচালনা পরিষদের অনুমতি লাগবে। এ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে ১৫ জন। তাদের ৮ জন হবেন সরকার মনোনীত। বাকিরা সমিতিগুলো থেকে আসবেন। সদস্যদের মধ্য থেকেই একজনকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেবে পর্ষদ। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ ব্যাংক প্রতিষ্ঠা করেছে সরকার। ব্যাংকটি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




