বাংলাদেশে বিশ্বের পঞ্চম বৃহত্তম ডাটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজীপুর জেলার কালিয়াকৈরে বিশ্বের পঞ্চম বৃহত্তম ডাটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করেছে সরকার। কালিয়াকৈরের হাইটেক পার্ক সংলগ্ন প্রায় ২০ একর জায়গার ওপর এই ডাটা সেন্টার গড়ে তোলার প্রাথমিক কাজ শুরু হয়েছে। ডাটা সেন্টার গড়ে তোলার জন্য মাঠ পর্যায়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। ন্যাশনাল ডাটা সেন্টার গড়ে তোলার জন্য কালিয়াকৈর হাইটেক পার্ক সংলগ্ন প্রায় ২০ একর জমি চিহ্নিত করে চূড়ান্ত করা হয়েছে। নতুন করে কালিয়াকৈরে যে ডাটা সেন্টার গড়ে তোলা হবে সেটি হবে টায়ার-ফোর এর আওতায়। চীনের কারিগরি সহায়তায় এই ডাটা সেন্টার গড়ে তোলা হবে। যে আয়তনে এই ডাটা সেন্টার গড়ে উঠছে, নির্মাণ কাজ শেষ হলে তা হবে বিশ্বে পঞ্চম বৃহত্তম। চলতি মাসে বাণিজ্যিক চুক্তি হয়ে গেলে আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ ডাটা সেন্টারের কাজ শুরু করা হবে। সেই হিসেবে ২০১৫-’১৬ সালের মধ্যে ডাটা সেন্টার তৈরির কাজ শেষ হতে পারে। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এ ধরনের ডাটা সেন্টার গড়ে তোলার কোনও বিকল্প নেই। ডিজিটাল ভূমি রেকর্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সর্বোপরি দেশের ১৬ কোটি মানুষের তথ্য সংরক্ষণ করতে হলে বিসিসিতে যে ‘ন্যাশনাল ডাটা সেন্টার‘ রয়েছে তাতে জায়গা হবে না। এর সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সব ধরনের তথ্য সংরক্ষণের জন্যই এই ডাটাবেজ গড়ে তোলা হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুনপূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর...
...বাকিটুকু পড়ুন