somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির সাথে সচেতন দুরভিসন্ধি যোগ করে এ কে খন্দকার ইতিহাসের সাথে বেঈমানী করার দুঃসাহস প্রদর্শন করে নতুন মীরজাফরের তালিকাভুক্ত হয়েছেন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





১৯৭১ সালের ৩রা জানুয়ারি, সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি উদ্যোগে মুক্তমঞ্চে তৎকালীন পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের নবনির্বাচিত দলের জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যবৃন্দের শপথগ্রহণ শেষে ‘জিয়ে সিন্ধ’, ‘জিয়ে পাঞ্জাব’, ‘জিয়ে পাখতুন’, ‘জিয়ে বেলুচিস্তান’, ‘জিয়ে পাকিস্তান’ উচ্চারণ করেছিলেন। এটাকে অনেকেই ৭ই মার্চ এর ভাষনের সাথে গুলিয়ে ফেলছেন। স্মৃতি বিস্মৃত হয়ে যেতেই পারে, কিন্তু সেই বিস্মৃত স্মৃতি যদি কেউ শুধরে দেয়, তবে তার জন্য বিস্মৃত স্মৃতির জন্য ক্ষমা চেয়ে সত্যে ফিরে আসলে দোষের কিছু থাকে না, বরং মহত্ত্ব বাড়ে। আমাদের শ্রদ্ধেয় কবি শামসুর রাহমানকে স্মৃতি বিস্মৃত করেছিল, পরে সেটা শুধরে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। কবি শামসুর রাহমান সবার কাছে ক্ষমা চেয়ে সত্যে ফিরে আসেন। ঘটনাটা ২০০৪ সালের। সাপ্তাহিক ২০০০ এ আলোচনাটি এসেছিল। আলী যাকের বলেছেন, ৭০ সালে পাকিস্তান জাতীয় সংসদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ী হবার পর সোহরাওয়ার্দী উদ্যানের এক মুক্ত শপথবাক্য পাঠ অনুষ্ঠানে বঙ্গবন্ধু একটি ভাষণ দিয়েছিলেন, সেখানে বঙ্গবন্ধু ভাষণের শেষে “জয় বাংলা, জয় পাকিস্তান” শ্লোগান দিয়ে ভাষণ শেষ করেছেন। কিন্তু অনেকে ভুল করে সেই শপথ বাক্য পাঠ করানোর ভাষণ (জানুয়ারি, ১৯৭১) আর ৭ই মার্চ এর ভাষণকে এক করে ফেলছেন। ১৯৭১ সালের তৎকালীন দৈনিক পাকিস্তানের সাংবাদিক মনজুর আহমেদও ৭ই মার্চ এর ভাষণ বিষয়ে একটি কলাম লিখেছিলেন, যেখানে তিনিও বলেছেন, ভাষণের শেষে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেননি. ইতিমধ্যে প্রথমা প্রকাশনীর বই ব্যবসা তুঙ্গে, শোনা যাচ্ছে প্রথম সংস্করণ শেষ হয়ে দ্বিতীয় সংস্করনে এসেছে বইটি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, দ্বিতীয় সংস্করণের ভূমিকায় এ কে খন্দকার নাকি ৭ই মার্চ এর ভাষণকে আবার একটি বিকৃত সংশোধনী এনে করে বলেছেন, ‘বঙ্গবন্ধু ভাষণের শেষে ‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলেছেন। স্মৃতি যদি বিস্মৃত করে, তবে এ কে খন্দকার নিশ্চয়ই ক্ষমা চাইবেন। আর যদি স্মৃতির সাথে সচেতন দুরভিসন্ধি যোগ করে এ কে খন্দকার ইতিহাসের সাথে বেঈমানী করার দুঃসাহস প্রদর্শন করেন, তবে তিনি নিশ্চয় নতুন মীরজাফরের তালিকাভুক্ত হবেন এবং বাঙ্গালী জাতি তাকে কোন দিন ক্ষমা করবে না।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×