বিএনপি-জামায়াত দেশের মানুষকে দ্বিধা-বিভক্ত করে রেখেছে। এই দ্বিধা-বিভক্তির অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো আমরা সব বিষয়ে বিভক্ত, কোন বিষয়েই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারিনি। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার ইতিহাস নিয়ে আজও আমরা দ্বিধাবিভক্ত। বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধকে অস্বীকার করে দেশে স্বাধীনতাবিরোধী অপরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, যার ফলে দেশে জঙ্গীবাদীদের উত্থান ঘটছে, নৈরাজ্যের যাতাকলে পিষ্ঠ হচ্ছে মানুষ। এখন মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। স্বাধীনতাবিরোধী ও জঙ্গীবাদী বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের ৪ মূলনীতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার সকল প্রকার অপতৎপরতা বন্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধে যার যে ভূমিকা, তাকে সেই মর্যাদা দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পকে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। সংবিধানিক বাধ্যবাধকতায় দেশ পরিচালনায় জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। অপ্রত্যাশিত কিন্তু এটাই বাস্তব, মুক্তিযুদ্ধের প্রশ্নে চক্রান্তকারী বিএনপি-জামায়াত দেশের মানুষকে দ্বিধা-বিভক্ত করে রেখেছে। এই দ্বিধা-বিভক্তির অবসান না ঘটলে দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা বার বার ব্যাহত হবে। এই দ্বিধা-বিভক্তির অবসান প্রয়োজন। মুক্তিযুদ্ধের প্রশ্নে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুনপূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর...
...বাকিটুকু পড়ুন