somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্যন্তরীণ নৌ অঞ্চলের নিরাপত্তা জোরদারে বিশ্বের অন্যান্য দেশের মত কোস্টগার্ডে যুক্ত হতে যাচ্ছে পর্যাপ্ত ঘাঁটি, প্রশিক্ষিত জনবল, হোভার ক্রাফটসহ আধুনিক বোট

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





জলদস্যু দমন, অস্ত্র উদ্ধার, কাঠ পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও অপহৃত উদ্ধারে সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কোস্টগার্ডকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। ১৯৯৬ সাল থেকে ২০১৪ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ৩ হাজার ৩৯ জন জলদস্যু গ্রেপ্তার, ৩৫৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৯০০ রাউন্ড গুলি, ১ হাজার ৮৬ জন বিপন্ন জেলেকে উদ্ধার করেছে। একই সময়ে অপহৃত ও ভাসমান অবস্থায় ২০৪টি নৌকা উদ্ধার ও অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার সময় ১ হাজার ৩৪২ জনকে আটক এবং ৩ হাজার ২৭১ কোটি টাকার মালামালও জব্দ করা হয়। এছাড়া ২০১২ সাল থেকে ২০১৪ সালের আগস্ট পর্যন্ত ১ হাজার ৬৮৯ জন মিয়ানমার নাগরিককে ৯২টি বোটসহ পুশব্যাক করার পাশাপাশি ২৫ জন মিয়ানমার নাগরিককে ২টি বোটসহ গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। আগের যে কোনো সময়ের তুলনায় কোস্টগার্ডের সাফল্য বেশি। কোস্টগার্ডের সদস্যরা উপকূলীয় এলাকার নিরাপত্তায় রাতদিন কাজ করে চলেছেন। জলদস্যু দমন ও জেলেদের নিরাপত্তার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে। এছাড়া সমুদ্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নৌ সীমানাগুলোতে তাদের সতর্ক দৃষ্টি রয়েছে। খুব শিগগিরই এই বাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হবে। আরো কয়েকটি এলাকায় কোস্টগার্ডের স্টেশন বৃদ্ধি ও উন্নত প্রযুক্তির জলযানও এই বাহিনীতে যোগ করা হবে। সেখানেও পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে। বর্তমান সরকার অভ্যন্তরীণ নৌ অঞ্চলে টহলের জন্য বিশ্বের অন্যান্য দেশের মত কোস্টগার্ডে যুক্ত করতে যাচ্ছে পর্যাপ্ত ঘাঁটি, প্রশিক্ষিত জনবল, হোভার ক্রাফটসহ আধুনিক বোট। জলসীমায় মানুষের নিরাপদ চলাচল, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে কোস্টগার্ড অবজারভেশন টাওয়ার, ওয়াচ পোস্ট, ভেসেল ট্র্যাকিং সিস্টেমসহ উন্নত অনেক প্রযুক্তি। বর্তমান সরকারের সহযোগিতায় চাহিদা মাফিক জনবল ও উন্নত প্রযুক্তির জলযান পেলে বাংলাদেশ কোস্টগার্ড অন্য দেশের কোস্টগার্ডের সাফল্যকে ছাড়িয়ে যাবে বলে মনে করেন দেশের সাধারণ মানুষ।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×