আর কোন সরকারী শিল্প ব্যক্তিমালিকানায় না দেয়ার আশ্বাস সরকারের। সকল বন্ধ শিল্প চালুর মাধ্যমে উন্নয়নের দ্বার উন্মোচন এবং বৃহৎ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধ সরকারী শিল্প-কারখানা চালু করার ঘোষণা দিয়েছে সরকার। আর কোন সরকারী শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়া হবে না। বরং যাঁরা শিল্প কারখানা নিয়ে চালু করতে পারেননি তা ফিরিয়ে নেয়া হবে। এখনও বহু শিল্প-কারখানা বন্ধ। সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর কোন শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়া হবে না। বরং যেসব শিল্প-কলকারখানা যাঁরা ব্যক্তিমালিকানায় কিনে নিয়েছেন চালু করবেন বলে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁরা চালু করেননি, তাঁদের হাত থেকে সেগুলো উদ্ধার করতে হবে। অতীতে কলকারখানা বেসরকারীকরণের উদ্যোগ নেয়া হয়েছিল। এর ফলে অনেকেই শিল্প-কারখানাগুলো কিনেছেন পানির দামে। কেনার পর এর কাঁচামাল, যন্ত্রপাতি বিক্রি করে কেনার পয়সা উঠে এসেছে। এরপর তাঁরা আর কারখানা চালু করেননি। নাবিস্কো বিক্রি হয় তখন মাত্র চার লাখ টাকায়। এর কাঁচামাল এবং যন্ত্রপাতি বিক্রি করে কেনার টাকা উঠে যায়। পরে তাঁরা আর শিল্প চালু করেননি। সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত ছিল বন্ধ শিল্প-কারখানাগুলো চালু করা। আর তারই বাস্তবায়ন হচ্ছে এখন। ইতিমধ্যে নয়টি বন্ধ টেক্সটাইল মিল শ্রমিক ও বিনিয়োগকারীদের নিয়ে যৌথভাবে চালু করেছে। কোন দেশে কোন ধরনের পাটজাত পণ্য রফতানি করা যায়, তা খুঁজে বের করতে হবে। পাটের নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে আমাদের। লেডি ডায়নার বিয়ের কাপড় তৈরি হয়েছিল রাজশাহী সিল্ক দিয়ে। অনেকেই হয়তো বিষয়টি জানেন না। সে সময় আমাদের বস্ত্রশিল্প আরও সমৃদ্ধ ছিল। পূর্বের মতো আমাদের এ বস্ত্রশিল্পকে আরও বিকশিত করতে হবে। এগিয়ে আসতে হবে আমাদের সকলকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন