বর্তমান সরকারের প্রচেষ্টার সাফল্য এসেছে। দেশের রিজার্ভ আবারও ২২ বিলিয়ন ডলারে উন্নীত
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধের কারণে মাঝে খানিকটা কমলেও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন পুনরায় ২২ বিলিয়ন (২ হাজার ২০০ কোটি) ডলার অতিক্রম করেছে। রপ্তানি আয়ে ইতিবাচক ধারার পাশাপাশি ঈদ ও পূজাকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে। গত সপ্তাহের শেষে রিজার্ভ ছিল ২ হাজার ২০২ কোটি ডলার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের রিজার্ভ স্থিতি ৩০০ বিলিয়ন ডলারের কিছু বেশি। গত ৭ অগাস্ট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ইতিহাসে প্রথমবারের মতো ২২ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) কাছে আমদানি ব্যয় মেটানোর পর তা কিছুটা কমে এসেছিল। তারপর আবার বাড়তে বাড়তে এখন তা আবার আগের অঙ্কে গেল। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা (রেমিটেন্স) আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেড়েছে। গত জুলাই মাসে ১৪৮ কোটি ২৪ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা; যা এক মাসের হিসাবে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। আর গত ২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে ৩ হাজার ১৮ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১২ শতাংশ বেশি। বর্তমানের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে দেশবাসী ইতিবাচক হিসেবে দেখছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন