ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের উন্নয়নের লক্ষ্যে শ্রমবাজার প্রসারে কূটনৈতিক সু-সম্পর্ক স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশ সফরের নতুন কৌশল
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের শ্রমবাজার প্রসার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতার নতুন নতুন দুয়ার খুলতে চলতি বছর ইউরোপ ও এশিয়ার চারটি দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি ও নেপাল সফর করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জনশক্তি রফতানির সকল বাধা দূর হবে। একই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এছাড়া এসব সফরের মধ্য দিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে। দশম জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই চীন, জাপান, মিয়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেছেন। চীন ও জাপান ছিল দ্বিপাক্ষিক সফর। অপরদিকে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মিয়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন। এই সফরের মধ্য দিয়ে ইতোমধ্যেই এসব দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে সাইড লাইন বৈঠকে সেসব দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্কে নতুন গতি লাভ করেছে। এখন চলতি বছরের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও চারটি দেশ সফর করবেন। এগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া ও নেপাল। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশের শ্রম বাজার প্রসার, ব্যবসা-বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতার নতুন নতুন দ্বার খুলবে। অর্থনীতির চাকা ঘুরবে আরও দ্রুতগতিতে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন